ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

দুর্গাপুরে বিষপানে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা


আল নোমান শান্ত, দুর্গাপুর photo আল নোমান শান্ত, দুর্গাপুর
প্রকাশিত: ৩১-৭-২০২২ দুপুর ১:৫৩

নেত্রকোনার দুর্গাপুরে হৃদয় (২০) নামের এক কলেজ শিক্ষার্থী বিষপানে আত্মহত্যা করেছেন। শনিবার (৩০ জুলাই) সন্ধ্যায় নিজ ঘরে বিষপান করেন হৃদয়। পরে পরিবারের সদস্যরা হৃদয়ের বিষপানের বিষয়টি বুঝতে পেয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসায় রাতে কিছুটা সুস্থ হলেও রোববার (৩১ জুলাই) ভোর ৪টার দিকে মৃত্যু হয়। ওই শিক্ষার্থী উপজেলার গাঁওকান্দিয়া গ্রামের মো. রাজ্জাক মিয়ার ছেলে এবং নেত্রকোনা সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। 

হৃদয়ের স্বজনরা জানান, শনিবার সন্ধ্যায় পরিবারের সদস্যদের অগোচরে ঘরে থাকা পোকা দমনের বিষ পান করে হৃদয়। পরে মুর্মূষু অবস্থায় তাকে উদ্ধার করে দুর্গাপুর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসায় রাতে কিছুটা সুস্থ হলেও ভোরবেলায় মৃত্যু হয় তার।


হৃদয়ের চাচা সবুজ মিয়া জানান, কাউকে না জানিয়ে ৩ মাস আগে কোর্টের মাধ্যমে এক মেয়েকে বিয়ে করে হৃদয়। বিয়ের বিষয়টি মেয়ের পরিবারসহ সকলের কাছে জানাজানি হলে ছেলে ও মেয়ের ওপর চাপ সৃষ্টি হয়। মেয়ের পরিবার থেকে বলা হয় ছেলেকে ডিভোর্স দিতে। ছেলে এটি মেনে নিতে না পেরেই বিষপানে আত্নহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে দুর্গাপুর থানার পরিদর্শক (তদন্ত) এনামুল হক বলেন, লাশ থানায় আনা হয়েছে। তদন্তের জন্য পুলিশ ঘটনাস্থলে গেছে। তদন্তসাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত

বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন

নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান