ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

লোহাগড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কৃষককে পিটিয়ে হত্যা


পিকুল আলম, লোহাগড়া  photo পিকুল আলম, লোহাগড়া
প্রকাশিত: ৩১-৭-২০২২ রাত ১০:৪৬
নড়াইলের লোহাগড়ায় দিন মজুরের হামলায় সৈয়দ মুক্তার হোসেন (৪৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (৩০ জুলাই) সন্ধ্যায় লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের নোয়াগ্রামে এ হামলার ঘটনাটি ঘটে। রোববার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান মুক্তার হোসেন। নিহত মুক্তার হোসেন নোয়াগ্রামের মৃত সৈয়দ জাফর আলীর ছেলে। 
 
পুলিশ ও স্থানীয়দের থেকে জানা গেছে, মুক্তার হোসেন তার জমিতে কাজ করানোর জন্য প্রতিবেশী দিনমজুর (শ্রমিক) মিজানুরকে ঠিক করেছিলেন। কিন্তু শনিবার মুক্তার হোসেনের জমিতে কাজ না করে অন্যত্র কাজে যান মিজানুর। আর তাতেই ক্ষিপ্ত হয়ে মিজানুরকে বকাবকি করেন মুক্তার হোসেন। ওইদিন (শনিবার) সন্ধ্যায় মুক্তার হোসেন বাড়ি ফেরার পথে দিনমজুর মিজানুরসহ তার সহযোগীরা মিলে মুক্তার হোসেনকে ঘিরে বেধড়ক মারধর করতে থাকে। ঠেকাতে আসলে মুক্তার হোসেনের ছেলে ইসমাইকে (২১) মেরে আহত করে মিজানুর বাহিনী। গুরুতর আহত অবস্থায় মুক্তার হোসেনকে উদ্ধার করে স্থানীয় দিঘলিয়া বাজারে প্রাথমিক চিকিৎসা দিয়ে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে রোববার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়।
 
এ ব্যাপারে লোহাগড়া থানার ওসি শেখ আবু হেনা মিলন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অপরাধীদের গ্রেফতারের চেষ্টা চলছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এমএসএম / এমএসএম

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস