ডামুড্যায় খোদা বক্স মেমোরিয়াল ফাউন্ডেশন কতৃক শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠান
শরীয়তপুরের ডামুড্যা উপজেলার ডামুড্যা সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয়ে বেলা ১১ টায় খোদা বক্স মেমোরিয়াল ফাউন্ডেশন কর্তৃক গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। প্রতি বছর খোদা বক্স মেমোরিয়াল ফাউন্ডেশন কতৃক ডামুড্যা উপজেলার বিভিন্ন স্কুলে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।প্রতি বছরের ন্যায় এবার ও ডামুড্যা সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয়ের ২১ জন শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। বৃত্তি পাওয়ার পর শিক্ষার্থীরা খোদা বক্স মেমোরিয়াল ফাউন্ডেশনের সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। ডামুড্যা
সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আঃ মজিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান, এসময় উপস্থিত ছিলেন জাহের হাওলাদার, সিনিয়র সহকারী শিক্ষক রতন, মোঃ সেকান্দর আলী,মনোয়ার হোসেন,ডামুড্যা প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম সোহেল, রিপোর্টাস ইউনিটের সভাপতি মিরাজ সিকদার,সরকারি আব্দুর রাজ্জাক কলেজের যুগ্ন সাধারন সম্পাদক সিমান্ত হোসেন প্রিয় সহ প্রমূখ।
এমএসএম / এমএসএম
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর