দুর্গাপুরে ২ শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি
নেত্রকোনার দুর্গাপুর রাতের আঁধারে স্টিলের দরজা কেটে ঘরের কাঠের দরজা ভেঙে ঘরের ভেতর প্রবেশ করে নগদ ৪ লাখ টাকা ও প্রায় ৫০ হাজার টাকার স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল নিয়ে গেছে। রোববার দিবাগত রাত আড়াই টার দিকে পৌর শহরের দক্ষিণ ভবানীপুর এলাকার প্রধান শিক্ষক রোকন হোসেনের বাসায় এ ঘটনা ঘটে। অপরদিকে সোমবার বিকেলে দুর্গাপুর পৌর শহরের ৫ নং ওয়ার্ডের বাগিচাপাড়া এলাকায় শিক্ষক মো. তরিকুল ইসলামের বাসায় দিনের আলোতে ঘরের জানালা দিয়ে চোর প্রবেশ করে মোবাইল, ইলেকট্রনিক চুলাসহ অন্যান্য জিনিসপত্র নিয়ে গেছে।
শিক্ষক রোকন হোসেন জানান,আমি সহ পরিবারের লোকজন প্রতি দিনের ন্যায় রাত অনুমান সাড়ে ১১টার দিকে রাতের খাবার শেষে নিজ রুমে ঘুমিয়ে পড়ি। পরে রাত অনুমান আড়াইটার দিকে সময় আমার স্ত্রী ঘরের ভিতর আলমারির ড্রোয়ার খোলার শব্দে ঘুম ভেঙ্গে যায়। পরে অন্ধকারে তাঁকিয়ে দেখে তিন জন অজ্ঞাতনামা চোর আলমারির ড্রোয়ার খুলতেছে দেখেই ডাক চিৎকার করতে শুরু করলে আমি ও পাশ্বের রুমে থাকা আমার ছেলে দৌড়ে এসে বসত ঘরের বৈদ্যুতিক লাইট জ্বালানোর পূর্বেই তিন চুর দৌড়ে বসত ঘর হতে দ্রুত পালিয়ে যায়। আমাদের ডাকচিৎকারে বাড়ির আশপাশের লোকজন আসিয়া ঝরো হয়, পরে দেখতে পায় বসত ঘরের উত্তর পাশের বারান্দার স্টিলের দরজা ও বসত ঘরের মাঝে কাঠের দুইটি দরজা ভাঙ্গা এবং বসত ঘরের আলমারির ভিতর রক্ষিত ব্যবসার টাকা সহ স্বনর্লকার নেই এ ঘটনায় সোমবার বিকেলে দুর্গাপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি।
এ ব্যাপারে থানা ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, চুরির সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / জামান
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন
নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত
বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন