হত্যার প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ সমাবেশ
সারাদেশে লোডশেডিং ও জ্বালানী খাতে অব্যবস্থাপনার বিরুদ্ধে ভোলায় প্রতিবাদ সমাবেশে পুলিশের গুলিতে নিহত স্বেচ্ছাসেবক দলের সদস্য আবদুর রহিমকে হত্যার প্রতিবাদে গাইবান্ধা জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙলবার (২ আগষ্ট) দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেত হয়ে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের সার্কুলার রোড প্রদক্ষিণ শেষে আবারও নিজ কার্যালয়ের সামনে এসে সমাবেশ করে নেতাকর্মীরা ।
সমাবেশে বক্তারা বলেন, বিদ্যুতের লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদ সভায় পুলিশ হামলা ও গুলিবর্ষণ করে। এতে ভোলার স্বেচ্ছাসেবক দলের সদস্য আবদুর রহিম নিহত হন। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং র্নিদলীয় সরকারের অধীনে সুষ্ঠ নির্বাচনের জোর দাবি জানান বক্তারা।
এসময় কেন্দ্রীয় কমিটির গ্রাম বিষয়ক সম্পাদক আনিছুজ্জামান খান বাবু, গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ডাঃ মইনুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মাহামুদুল হাসান টুটুলসহ অংঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
ধামইরহাটে প্রধানমন্ত্রী’র নির্দেশক্রমে অসুস্থ যুবদল নেতাকে চিকিৎসা সহায়তা দিলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী আখরাজুল ইসলাম
ধামইরহাটে উৎসবমূখর পরিবেশে কারাম উৎসব উদযাপন
প্রশাসনিক অযুহাতে লালমনিরহাটে নির্মাণ শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা পণ্ড
কুতুবদিয়ায় আদালতের ১৪৪ ধারা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ: রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা
মুরাদনগরে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, সাবেক ইউপি সদস্যসহ আহত ৫
কাউনিয়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
কালিয়ায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ
পেকুয়ায় স্বর্ণের দোকানে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক কর্মচারী
ভোলায় নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, ছড়িয়ে পড়েছে ভিডিও
দাউদকান্দিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সচেতনতায় গুরুত্ব
পত্নীতলায় বিষ প্রয়োগে ২ একর জমির ধান নষ্টের অভিযোগ
বকশীগঞ্জে ভিডিও ধারণে নিষেধ করায় পরিবারের ওপর হামলা, শিক্ষার্থীসহ আহত ৭