ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

বায়েজিদের প্রক্সিতে প্রথম হওয়া তানভীরের ফল বাতিল


রাবি প্রতিনিধি photo রাবি প্রতিনিধি
প্রকাশিত: ৩-৮-২০২২ দুপুর ১:২৩
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষায় দ্বিতীয় শিফটে প্রথম হওয়া তানভীর আহমেদ, রোল ৩৯৫৩৪-এর ফল বাতিল করা হয়েছে। আজ বুধবার (৩ আগস্ট) দুপুর ১২টায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে।
 
অধ্যাপক প্রদীপ বলেন, তানভীর আহমেদের ফলাফল বাতিল করা হয়েছে। এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবে ওই ইউনিটের ভর্তি কমিটি।
 
তানভীর ৯২ দশমিক ৭৫ নম্বর পেয়ে ওই শিফটে প্রথম হয়েছিলেন। তার হয়ে প্রক্সি দিতে গিয়ে আটক হন রাবির ফোকলোর বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী বায়েজিদ খান। পরে বায়েজিদকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের কারাদণ্ড দেয়া হয়। একই দিনে প্রক্সি দেয়া আরো তিনজনকে আটক করে এক বছরের জন্য কারাগারে পাঠানো হয়। 
 
গতকাল মঙ্গলবার (২ আগস্ট) ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়। এতে 'এ' ইউনিটে গ্রুপ-২-এ প্রথম হওয়া তানভীর আহমেদের সাথে আটক হওয়া বায়েজিদের রোল নম্বর, গ্রুপের মিল পাওয়া গেছে। পরে বিষয়টি আলোচিত হওয়ার পর প্রশাসন তানভীরের ফল বাতিল করে। 

এমএসএম / জামান

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?