ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা হয় না, এটা কমন অভিযোগ : জেলা শিক্ষা অফিসার ইউনুছ


এইচ এম মহিউদ্দিন, স্টাফ রিপোর্টার photo এইচ এম মহিউদ্দিন, স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ৩-৮-২০২২ দুপুর ৩:২৮

শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা হয় না, এটা একটা কমন অভিযোগ রয়েছে শিক্ষকদের প্রতি। আমি বাংলাদেশের সেরা ১০টি প্রতিষ্ঠানের মধ্যে একটি প্রতিষ্ঠান ময়মনসিংহ জিলা স্কুলের প্রধান শিক্ষক ছিলাম, আমার বিরুদ্ধেও এমন অভিযোগ ছিল। বুধবার (৩ আগস্ট) সকালে শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন, বাল্যবিবাহ, মাদক ও ইভটিজিং প্রতিরোধে অভিভাবক সমাবেশে কুমিল্লা জেলা শিক্ষা অফিসার মো. ইউনুছ ফারুকী এসব কথা বলেন। 

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে তিনি আরো বলেন, ২৪ ঘণ্টার মধ্যে ৫ ঘণ্টায় শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠানে থাকে, বাকি ১৯ ঘণ্টাই আপনার সন্তান আপনাদের তত্ত্বাবধানে থাকে। কিন্ত মাত্র কয়েক ঘণ্টা আমাদের সাথে থাকার কারণে আপনারা আমাদের ওপর এত অভিযোগ করেন। এটা ঠিক নয়। শিক্ষার মানোন্নয়নে আমরা যেভাবে আপনার সন্তানকে সুশিক্ষা দিতে চেষ্টা করি, আপনারাও আপনার সন্তানকে সুশিক্ষা গঠনে, সন্তানদের সাথে ভালো আচরণ, সন্তানদের সব সময় দেখভাল করে রাখলেই আপনার সন্তান সুশিক্ষায় শিক্ষিত হবে। আমাদের সকলের সার্বিক সহযোগিতার মাধ্যমে এগিয়ে আসা উচিত। 

শাকতলা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি মো. কবির হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শাহ জালাল, স্কুলের প্রধান শিক্ষক মো. নুরুল আমিন, যুবলীগ নেতা নাজমুল ইসলাম শাওন।

এছাড়া শিক্ষার্থীদের বাবা-মা ও অভিভাবকদের নিয়ে অভিভাবক সমাবেশে স্কুলের শিক্ষক,-শিক্ষিকাসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত