ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

তানোরের চৌবাড়িয়া রাস্তার আরসিসি ঢালাইয়ে অনিয়ম-দুর্নীতি


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ৩-৮-২০২২ দুপুর ৩:৩৩
রাজশাহীর তানোর উপজেলার সীমান্তবর্তী ঐতিহ্যবাহী চৌবাড়িয়া হাটের আরসিসি রাস্তার ঢালাইয়ের কাজে ব্যাপক অনিয়ম-দুর্নীতি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এমনকি গত সোমবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত এবং মঙ্গলবার সকালের দিকে টিপটিপ বৃষ্টির মধ্যেই ঢালাইয়ের কাজ চালিয়ে যাওয়া হয়। ফলে রাস্তাটি টেকসই নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন। সেই সাথে কোনো নিয়মের তোয়াক্কা না করে দেদার কাজ চালিয়ে যাচ্ছেন ঠিকাদার। এতে ব্যবসায়ী মহলেও ক্ষোভ দেখা দিয়েছে। কারণ, আরসিসি রাস্তা একবার হলে ৩০-৪০ বছর হাত পড়ে না।
 
সরেজমিন আজ দুপুরের দিকে দেখা যায়, চৌবাড়িয়া ব্রিজ ঘাট থেকে কড়ইতলা পর্যন্ত ২৬৫ মিটার রাস্তা আরসিসি ঢালািইয়ের কাজ হচ্ছে। সেখানে ছিলেন মান্দা উপজেলা এলজিইডি অফিসের কার্য সহকারী আজাদ। তার কাছে কাজের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, আমি কিছুই জানি না। আমাকে থাকতে বলেছেন এজন্য আছি। হেড মিস্ত্রি সব বলতে পারবেন।
 
কাজটি কে করছেন জানতে চাইলে তিনি জানান, সোহেল নামে এক ঠিকাদার কাজটি করছেন। এর বেশি জানি না। তার সাথে কথা বলতেই আসেন ঠিকাদারের এক লোক। তিনি জানান, আমার ভাই সাংবাদিক। সব কাজ নিয়ম অনুযায়ী হচ্ছে, ১০০% কাজ করা হচ্ছে। কোনো অনিয়ম-দুর্নীতি নেই।
 
সিডিউল দেখতে চাইলে তিনি জানান, সিডিউল দিয়ে কী হবে? আমি দীর্ঘদিন ধরে কাজ করছি। একবার বলে দিলে হয়ে যায়।
 
স্থানীয়রা জানান, হাঁটুপানি কাদার মধ্যে বালু দিয়ে ভরাট করা হচ্ছে। এতে ঢালােই কত ভালো হবে বুঝতে হবে। ১০ মিলি রডের জায়গায় আট মিলি রড দেয়া হচ্ছে এবং প্রয়োজনের তুলনায় অনেক কম। সিমেন্ট সামান্য দিলেও বালু ব্যবহার করা হচ্ছে বেশি পরিমাণে। কোনো কর্মকর্তা নেই, ইচ্ছেমতো চলছে কাজ। তাহলে কী হবে বুঝে নিতে হবে।
 
কাজের দায়িত্বে থাকা মান্দা এলজিইডির এসও রায়হান জানান, শতভাগ কাজ হচ্ছে। কোনো অনিয়ম নেই। পানি-কাদার মধ্যে বালু দিয়ে ভরাট করা যায় কিনা- জানতে চাইলে তিনি জানান, কাদা-পানি থাকলে তো কাজ বন্ধ থাকবে না।
 
তিনি আরো জানান, ভারশো ইউপি থেকে চৌবাড়িয়া হাটের কড়ইতলা পর্যন্ত ৩ কিলোমিটার ৯৫০ মিটার রাস্তা নির্মাণের বিপরীতে ২ কোটি ৪০ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়। আর আরসিসি রাস্তার পরিমাণ ২৬৫ মিটার বরাদ্দ প্রায় ৭০ লাখ টাকা।

এমএসএম / জামান

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত