তাড়াশে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে প্রশাসনের টহল ও মোবাইল কোর্ট পরিচালনা
সিরাজগঞ্জের তাড়াশে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে প্রশাসনের টহল ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (১ জুলাই) বিকেলে উপজেলার তাড়াশ সদর বাজার ও নওগাাঁ হাটে সরকার কর্তৃক জারিকৃত নির্দেশনা বাস্তবায়নের জন্য উপজেলা প্রশাসন এ মোবাইল কোর্ট ও টহল পরিচালনা করে। সরকারি নির্দেশনা অমান্য করায় তাড়াশ সদরে মোটরসাইকেল চালানোর অপরাধে দুজনকে এক হাজার টাকা ও নওগাঁ হাটে দোকান খুলে রাখার অপরাধে দুজনকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মোবাইল কোর্ট ও টহল পরিচালনা করার সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবাউল করিম, সহকারী কমিশনার (ভূমি) ওবায়দুল্লাহ, থানার অফিসার ইনচার্জ ফজলে আশিক এবং সেনাবাহিনীর সদস্যগণ।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবাউল করিম তাড়াশবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন সরকারের নির্দেশনাগুলো মেনে চলার জন্য। তিনি বলেন, ঘরে থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। নিয়মিত মাস্ক পরুন। সরকার কর্তৃক জারিকৃত নির্দেশনা বাস্তবায়নের জন্য উপজেলা প্রশাসন এ মোবাইল কোর্ট ও টহল পরিচালনা অব্যাহত রাখবে।
এমএসএম / জামান
আদমদীঘিতে জমিতে ধান গাছ বিনষ্ট করার অভিযোগ
মোহনগঞ্জে ডিঙ্গাপোতা হাওরে কোটি টাকার ফসল রক্ষা বাঁধের দুই হাজার ব্লক লুট
শেরপুরের ঝিনাইগাতীতে ঘোড়া জবাই করে মাংস বিক্রির অভিযোগ
বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলি: অস্ত্রসহ আটক এক
পাঁচবিবিতে ২শ পিস ট্যাপেন্টাডল সহ যুবক আটক
সুনামগঞ্জ জেলা ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমান ভারতীয় পণ্যসহ আটক-২
মাছ ধরতে ১ লাখ টাকা চাঁদা, ফের দাবি ২ লাখ: খালিয়াজুরীতে জেলেদের হয়রানির অভিযোগ
নতুন কমিটির উদ্যোগে বদলে যাচ্ছে মিরগঞ্জ বাসস্ট্যান্ড জামে মসজিদের চিত্র
রেড ক্রিসেন্ট কুড়িগ্রাম ইউনিটের নির্বাচনে বিএনপি সমর্থিত শামসুল-মোস্তফা প্যানেলের জয়
হারিয়ে যাচ্ছে ভাদ্র মাসের তালের পিঠার স্বাদ
ভূরুঙ্গামারীতে বিশেষ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ অনলাইন ক্যাসিনো কারবারি শিপন ও তার সহযোগীরা গ্রেপ্তার
টেন্ডার বিজ্ঞপ্তি ছাড়াই সাগরদাঁড়ী এমএম ইনস্টিটিউশনের সরকারি বিভিন্ন মালামাল বিক্রির অভিযোগ