জেলেদের জীবনমান উন্নয়নে কুতুবদিয়ায় সেমিনার
কুতুবদিয়ায় জেলেদের জীবনমান উন্নয়নে "জলবায়ু বিপদাপন্ন উপকূলীয় জেলে সম্প্রদায় সরকারি সুরক্ষা সেবায় প্রবেশাধিকার ও চ্যালেঞ্জ" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ আগষ্ট) সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
উপজেলা মেরিন ফিসারিজ কর্মকর্তা মোঃ নাজমুস সাকিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন, কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)দীপংকর তঞ্চঙ্গ্যা।
সেমিনারে কোষ্ট ফাউন্ডেশন সিনিয়র প্রোগ্রাম কর্ডিনেটর জিয়াউল করিম চৌধুরী,কুতুবদিয়া উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান হাসিনা আকতার বিউটি, কুতুবদিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমএম হাছান কুতুবী, কুতুবদিয়া প্রেসক্লাবের সদস্য আবুল কাশেম, কুতুবদিয়া মৎস্যজীবি ফেডারেশনের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক সুবনাল দাশ,জেলে বলরাম দাশ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, সকল জেলেদের নিবন্ধনের আওতায় এনে সরকারি সুযোগ-সুবিধা দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে। সাগরে মাছ ধরা নিষিদ্ধকালীন সময়ে প্রতি মাসে ৮ হাজার টাকা করে ক্ষতি পূরণ দিতে হবে। সকল ট্রলার গুলোকে নিবন্ধনের আওতায় এনে নিয়মানুযায়ী প্রয়োজনীয় ও পর্যাপ্ত সুরক্ষা সামগ্রী নিশ্চিত করতে হবে। ভূমিহীন জেলে পরিবারগুলোকে সরকারি খাস জমিতে পুনর্বাসন করার জন্যও দাবী জানান বক্তারা।
সেমিনার সঞ্চালনা করেন, কোস্ট ফাউন্ডেশন সিজিআরএফ প্রজেক্ট হেড এম এ হাসান ।
উপস্থিত ছিলেন, কোস্ট ফাউন্ডেশনের সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়করী মোঃ দিদারুল ইসলাম, মোঃ পারভেজ, মোঃরশিদসহ বোট মালিক, মৎস্যজীবী সম্প্রদায়ের নেতৃবৃন্দ।
ছবির ক্যাপশনঃ- সেমিনারে বক্তব্য রাখছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর তঞ্চঙ্গ্যা।
এমএসএম / এমএসএম
নদীয়া সীমান্তে ২২ কোটি টাকার স্বর্ণের বিস্কুটসহ দর্শনার যুবক বিএসএফের হাতে আটক
মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ
ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান
বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন
কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ
টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়
মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন
ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ
দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার
সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি
কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর
অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার