গলাচিপায় নদী ভাঙ্গনের কবলে ডাকুয়া ইউনিয়নের তিনটি গ্রাম ও সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান
গলাচিপায় নদীর ভাঙনে উপজেলার তিনটি গ্রাম দুই কিলোমিটার ব্যাপী নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। গলাচিপা নদী যেটি অনেকের কাছে রামনাবাদ নদী হিসেবেও পরিচিত। এই নদী ঘেঁষে অবস্থিত উপজেলার একটি গুরুত্বপূর্ণ ইউনিয়ন ডাকুয়ার তিনটি গ্রাম আটখালী, ডাকুয়া ও হোগলবুনিয়ায় রয়েছে ইউনিয়ন পরিষদ ভবনসহ দুইশত কোটি টাকার সরকারি বেসরকারি স্থাপনা। বর্ষা মৌসুমেই নদীগর্ভে চলে যাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি প্রখ্যাত সাংবাদিক আলতাফ মাহামুদের সমাধিস্থল।
সারা বছর চলে নদী ভাঙন। বর্ষা মৌসুমে ভাঙনের তীব্রতা আরও বেড়েছে।
এলাকাবাসী জানায়, গলাচিপা নদীর বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধের উপর কার্পেটিং সড়ক নির্মাণের মাধ্যমে উপজেলা সদর থেকে উপজেলার ৫টি ইউনিয়ন ও দশমিনা উপজেলার সাথে সড়কপথে যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠেছে। নদী শাসনের কোনো ব্যবস্থা করা না হলে বর্ষা মৌসুমেই নদী গর্ভে চলে যাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি প্রখ্যাত সাংবাদিক আলতাফ মাহামুদের সমাধি স্থল।
ভাঙনের মুখে রয়েছে ডাকুয়া ইউনিয়ন পরিষদ ভবন, আটখালী মাধ্যমিক বিদ্যালয়, আটখালী প্রাথমিক বিদ্যালয়, জৈনপুরী পীর সাহেবের খানকা, আটখালী কমিউনিটি ক্লিনিক, গলাচিপা-কলাগাছিয়া সংযোগ সড়কের একাংশ, গলাচিপা-চরচন্দ্রাইল সংযোগ সড়কের একাংশ। এছাড়া তেঁতুলতলা বাজার, দুইশত বছরের পুরনো জমিদার বাড়ি, ৫টি মসজিদ, মাদ্রাসা, ২টি মন্দির, অসংখ্য বাড়িঘর ও ফসলি জমি।
নদী ভাঙন রোধ কিংবা নদী শাসনের কোনো ব্যবস্থা গ্রহণ না করে পানি উন্নয়ন বোর্ড দুইবার বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ নির্মাণ করেছে। কয়েক বছরে গলাচিপা নদীর ভাঙনে বাস্তুহারা হয়েছে শতাধিক পরিবার।
ইতিমধ্যে এক কিলোমিটার বেড়িবাঁধ বিধস্ত হয়েছে। জোয়ারের লোনা পানি প্রবেশ করায় ফসলের ক্ষতি হচ্ছে।
ইউপি সদস্য শাহ আলম মৃধা, হারুন হাওলাদারসহ এলাকাবাসী জানায়, আমরা আর বোড়িবাঁধ চাই না। প্রধানমন্ত্রীর কাছে একটাই দাবি, নদী শাসনের মাধ্যমে ভাঙন রোধ করে আমাদের বাড়িঘর রক্ষা করার ব্যবস্থা করুন।
ডাকুয়া ই্উনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ রায় জানান, দ্রুত নদী শাসন ও ড্রেজিং করে নদীর গতি পথ পরিবর্তনের উদ্যোগ গ্রহণ করা না হলে ডাকুয়া ইউনিয়ন পরিষদসহ প্রায় দুইশত কোটি টাকার সরকারি ও ব্যক্তি মালিকানার সম্পদ গলাচিপা নদীগর্ভে বিলীন হয়ে যাবে।
জরুরি ভিত্তিতে এখানে জিও ব্যাগ ফেলে নদী ভাঙন বন্ধ করা দরকার।
এমএসএম / এমএসএম
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার
মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার
তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয় অস্ত্র সহ তিন ডাকাত আটক
উদ্বোধনের সাড়ে চার বছর পরও বন্ধ হাটহাজারী ট্রমা সেন্টার
নালিতাবাড়ীতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে উলিপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা
ত্রিশালের পাঁচ স্কুলে নাটকের মাধ্যমে পাঠদান জাককানইবির শিক্ষার্থীদের
সাভারের রাজফুলবাড়ীয়া ভূমি অফিস ঘুষ বাণিজ্য, অনিয়ম ও দুর্নীতির আখড়া
Link Copied