নাটোরের বড়াইগ্রামে ঋণের দায়ে গলা কেটে যুবকের আত্মাহত্য
নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ার কালিকাপুর এলাকায় ঋণের বোঝা বইতে না পেরে নিজের গলা কেটে আত্মহত্যা করেছেন শরিফুল ইসলাম সোহেল নামে এক মোবাইল ফোন ব্যবসায়ী। বৃহস্পতিবার (৪ আগস্ট) সকাল ১০টায় তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক জানান, বনপাড়া বাজারের মোবাইল ফোন ব্যবসায়ী সোহেল আজ সকাল ১০টার দিকে বনপাড়ার কালিকাপুরের নিজ বাড়িতে সবার অজান্তে গলায় ধারালো ছুরি দিয়ে আঘাত করেন। এ সময় পরিবারের লোকজন টের পেলে তাকে গুরুতর আহত অবস্থায় প্রথমে বনপাড়া আমেনা হাসপাতালে নেয়া হয়েছিল। পরে সেখানে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
বিভিন্নজনের কাছ থেকে ঋণ নিয়ে তা পরিশোধ করতে না পারার কারণে নিজের গলা কেটে আত্মহত্যা করেছেন বলে নিশ্চিত করেন ওসি।
এমএসএম / জামান
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস
গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
Link Copied