ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

চলন্ত বাসে ডাকাতি ও নারীকে ধর্ষণের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ


সাইফুল মিলন, গাইবান্ধা  photo সাইফুল মিলন, গাইবান্ধা
প্রকাশিত: ৪-৮-২০২২ দুপুর ৪:১৩

চলন্ত বাসে ডাকাতি ও নারী যাত্রী কে ধর্ষণের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুরে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র গাইবান্ধা জেলার উদ্যোগে শহরের ১ নং ট্রাফিক মোড়ে এই বিক্ষোভ সমাবেশ করা হয়। 

জেলা সভাপতি সুভাসিনী দেবীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন শিল্পী, রাহেলা সিদ্দিকা, কলি রানী, মাহমুদা প্রমুখ। 

এ সময় বক্তারা বলেন, গত ২ আগস্ট মঙ্গলবার সন্ধা ৭টায় কুষ্টিয়া থেকে চট্টগ্রাম যাওয়ার পথে ঈগল পরিবহনের বাসে যমুনা সেতুর পশ্চিম পাড়ে সুসংগঠিত একটি ডাকাত দল যাত্রীবেশে গাড়িতে উঠে ২৪ থেকে ২৫ জন যাত্রীকে জিম্মি করে তাদের টাকা-পয়সা, মোবাইল ফোনসহ সাথে থাকা সবকিছু ছিনিয়ে নেয়। যাত্রীদের জিম্মি করে তাদের ওপর অত্যাচার ও মারধর করে রক্তাক্ত করে। শেষে বাসে থাকা মহিলা যাত্রীদের ওপর পাশবিক নির্যাতন চালায়। ডাকাত দল মহিলা যাত্রীকে উপর্যুপরি গণধর্ষণ করে। 

বক্তারা অবিলম্বে সৃষ্ট ঘটনার সুষ্ঠু তদন্তসাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান।

এমএসএম / জামান

গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময়  সভা

কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার

শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন

ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ

ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়

শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন

গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত