ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

কুবির ফয়জুন্নেসা চৌধুরাণী হলের নয়া প্রভোস্ট জিল্লুর রহমান


ইকবাল হাসান, কুবি photo ইকবাল হাসান, কুবি
প্রকাশিত: ৪-৮-২০২২ বিকাল ৫:৩৩

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নওয়াব ফয়জুন্নেসা চৌধুরাণী হলে নতুন প্রাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক জিল্লুর রহমান। বৃহস্পতিবার (৪ আগস্ট) উপাচার্যের নির্দেশক্রমে ডেপুটি রেজিস্ট্রার আমিরুল হক চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণী হলের প্রভোস্ট প্রত্নতত্ব বিভাগের সহকারী অধ্যাপক মো. সাদেকুজ্জামানের মেয়াদ  ২০২১ সালের জুনের ১ তারিখ থেকে ২০২২ সালের আগস্টের ৪ তারিখ পর্যন্ত ভূতাপেক্ষিকভাবে বৃদ্ধি করে গণিত বিভাগের সহযোগী অধ্যাপক জিল্লুর রহমানকে  আগস্টের ৫ তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণী হলের প্রাধ্যক্ষ হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।

গণিত বিভাগের সহযোগী অধ্যাপক জিল্লুর রহমান এ ব্যাপারে বলেন, হলের দায়িত্ব নেয়ার পর প্রথমেই আমি চেষ্টা করবো হলের সামগ্রিক পরিবেশ আরো ভালো করে তোলার জন্য। এছাড়া শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ উন্নয়নে কাজ করতে চাই। সর্বোপরি বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষার্থী, হল প্রশাসন সমন্বয়ে নওয়াব ফয়জুন্নেসা চৌধুরাণী হলের মানোন্নয়নে কাজ করে যাব। 

এমএসএম / জামান

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী