চৌদ্দগ্রামে বজলুর রশিদ বুলুর উদ্যোগে শেখ কামালের জন্মদিন পালন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শেখ কামালের ৭৪ তম জন্মদিন উপলক্ষে কোরআন খতম, মিলাদ ও আলোচনা সভার মধ্য দিয়ে কুমিল্লা চৌদ্দগ্রামে পালিত হয়েছে শেখ কামালের জন্মদিন। প্রতি বছরের ন্যায় আজ (শুক্রবার ৫ আগষ্ট) সকাল ১০ টায় উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের কাদঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই আলোচনা সভা অনুষ্টিত হয়।
বেলজিয়াম আওয়ামী লীগের সভাপতি ও ইউরোপীয় আওয়ামী লীগের কো-অর্ডিনেটর বিশিষ্ট রাজনীতিবিদ চৌদ্দগ্রাম উপজেলার কৃতী সন্তান বজলুর রশিদ বুলু উদ্যোগে আলোচনা সভা ও বঙ্গবন্ধুর পরিবারের শোকাবহ ৫ই আগষ্টে বঙ্গবন্ধু সন্তান শেখ কামালের জন্মদিন, ৮ই আগস্ট শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন, ১৫ই আগষ্ট বঙ্গবন্ধু সহ পরিবারে হত্যা ও ২১ শে আগষ্ট গ্রেনেড হামলা নিয়ে ৪ টি দিবসে বিভিন্ন কর্মসুচী ঘোষনা করেন। তিনি আরো বলেন, আগামী দিনে চৌদ্দগ্রামের মাটি ও মানুষের জন্য বঙ্গবন্ধুর সৈনিক ও জননেত্রী শেখ হাসিনার একজন কর্মী হিসেবে কাজ করে যাবেন।
আলোচনা সভা ও মিলাদ মাহফিলে মোঃ খলিলুর রহমান বিএসসি’র সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন মাওলানা মোঃ হুমায়ূন কবির, মাওলানা জহিরুল ইসলাম ও মোঃ জসিম উদ্দিনসহ উপজেলা আওয়ামীলীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
১৯৪৯ সালের ৫ আগস্ট তিনি গোপালগঞ্জের টুঙ্গীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে বিপথগামী একদল সেনাকর্মকর্তার নির্মম বুলেটে মাত্র ২৬ বছর বয়সে তিনি প্রাণ হারান।
জামান / জামান
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন