জাতীয় ডাক্তার দিবসে সন্দ্বীপে ভুয়া চিকিৎসক আটক
চট্রগ্রামের সন্দ্বীপে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কেরামতিয়া থেকে তৌহিদুল ইসলাম নামে এক ভুয়া চিকিৎসককে আটক করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান। গতকাল বৃহস্পতিবার (১ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে মাইটভাঙ্গা কেরামতিয়া এলাকা বাতেন মেডিকো চেম্বার থেকে তাকে আটক করা হয়। পরবর্তীতে ডা. পদবী ব্যবহার ও চেম্বার করতে নিষেধ করে শেষবারের মতো সর্তক করে আটকের দুই ঘণ্টা পর তাকে ছেড়ে দেয়া হয়।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলুল করিমের সাথে কথা বললে তিনি জানান, কথিত এই ডাক্তারের নামে আমার কাছে অভিযোগ আসার পর সে ভুয়া ডাক্তার এই মর্মে সদ্য বিদায়ী ইউএনও বিদর্শী সম্বৌধি চাকমা বরাবরে প্রসিকিউশন দিয়েছিলাম। তখন কােনো এক অজানা কারণে তার বিরুদ্ধে কোনো কার্যকরী পদক্ষেপ নেয়া হয়নি।
বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান বলেন, এই লোক ভুয়া ডাক্তার, কারণ ডাক্তার লিখতে হলে এমবিবিএস বা ডেন্টাল বিষয়ে বিডিএস করা লাগে এবং বিএমডিসি বা বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক রেজিস্ট্রেশন নাম্বার নিতে হয়। তারপর ডাক্তার পদবী ব্যবহার করতে পারে। কিন্তু তার সেগুলো কিছুই নেই। সে মাত্র একটা ডিপ্লোমা কোর্স করছে, সেটাও মাত্র চলমান। তাই তার ডাক্তারি প্র্যাকটিস ও ডাক্তার পদবী ব্যবহার সম্পূর্ণ বেআইনি।
এমএসএম / জামান
ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা
এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়
ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার
শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!
পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা
বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু
আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান
সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার
সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার
একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই
জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন
Link Copied