মাদারীপুরে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
কালের কণ্ঠ শুভসংঘের মাদারীপুর জেলা কমিটির উদ্যোগে আজ শুক্রবার (৫ জুলাই) মাসব্যাপী বৃক্ষরোপণ অভিযান কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন।
‘দেশের বায়ু, দেশের মাটি, গাছ লাগিয়ে করবো খাঁটি' স্লোগানে বৃক্ষরোপণ অভিযানের অংশ হিসেবে স্থানীয়দের মধ্যে আম, জাম, লিচু, পেয়ারা, কাঁঠাল, আমলকিসহ বিভিন্ন ফলের গাছ বিতরণ করা হয়। এছাড়াও অতিথি ও শুভসংঘের সকল সদস্যদের মধ্যে টিশার্ট বিতরণ করা হয়েছে।
মাদারীপুর শহরের দুই শকুনি এলাকার শুভসংঘের কার্যালয় প্রাঙ্গণে মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন কৃষ্ণচূড়া গাছ লাগিয়ে কর্মসূচির উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ঝোটন চন্দ্র,অতিরিক্ত জেলা প্রশাসক শিমুল চন্দ্র সাহা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম।
এরপর শুভসংঘের কার্যালয়ে নতুন কমিটি পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শুভসংঘের মাদারীপুর জেলা সভাপতি এসএম আরাফাত হাসান। সংগঠনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন শুভসংঘের উপদেষ্টা ডা. মোহাম্মদ সোহেল-উজ্জামান ও আয়শা সিদ্দিকা আকাশী। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন কালের কণ্ঠের আঞ্চলিক প্রতিনিধি ওহিদুজ্জামান কাজল, শুভসংঘের সহ-সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, সিয়াম।
অনুষ্ঠানে আরো ছিলেন কালের কণ্ঠের মাদারীপুর জেলা প্রতিনিধি বিধান মজুমদার, মেহেদী হাসান, কাজী মাহবুব, নুসরাত জাহান মারিয়া, নুরল ইসলাম, মেহেদী হাসান সজল, মো. নবীন, সুমন হোসেন, ইসরাত জাহান, ফারজানা আক্তার মুন্নি, সোহাগী আক্তার, মিঠু, সাইফুল ইসলাম প্রমুখ।
উপদেষ্টা ডা. মোহাম্মদ সোহেল-উজ্জামান বলেন, শুভসংঘ দীর্ঘদিন ধরে মাদারীপুরের নানা সেবামূলকসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। আশা করছি সকলের সহযোগিতায় নতুন কমিটি আরো বেশি কাজ করবে।
এ সময় জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন, শুভসংঘ মানুষের জন্য কাজ করে। এটা খুবই ভালো। এই ভালো কাজের জন্য আমার পক্ষ থেকে সব সময় সহযোগিতা থাকবে।
জামান / জামান
বাগেরহাটে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উযযাপিত
হাটহাজারীতে বন কর্মকর্তা লুৎফর রহমানের মর্মান্তিক মৃত্যু
ওসি'রতন সেখের নেতৃত্বে আলোচিত হ্যান্ডক্যাপ নিয়ে পালিয়ে যাওয়া আসামিকে ২৪ ঘন্টার ভিতরে আটক করেছে পুলিশ
উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি,সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ- কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ, আহত ৬, আটক ১
কৃষকের মুখে হাসির ঝিলিক : ত্রিশালে বর্ষাকালীন ঝিঙ্গার বাম্পার ফলন
শেরপুরে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন
আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫
নব দিগন্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মাঝে ছাগল বিতরণ
৭ কোটি ৪২ লাখ টাকার পোর্ট রোডে সড়কের মাঝেই স্থাপনা, দায় নিচ্ছেন না কর্মকর্তারা