বিশ্ববিদ্যালয়
ভোলায় বিএনপির মিছিলে পুলিশের হামলার ঘটনায় জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের প্রতিবাদ
ভোলায় বিএনপির মিছিলে পুলিশের লাঠিচার্জ ও গুলিবর্ষণে নিহত স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম ও জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম নিহতের এবং শতাধিক নেতাকর্মী আহতের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়।
শুক্রবার (৫ আগস্ট) গণমাধ্যমে পাঠানো জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় এর সভাপতি প্রফেসর ড. এফ. নজরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. মাসুদুল হাসান খান (মুক্তা) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, রাবি মনে করে, শান্তিপূর্ণ সভা-সমাবেশ, মিছিল-মিটিং করা যেকোন রাজনৈতিক দল কিংবা নাগরিকের সাংবিধানিক অধিকার। এই অধিকার বাধাগ্রস্ত করা বিদ্যমান আইনের লঙ্ঘন এবং গণতান্ত্রিক মূল্যবোধেরও পরিপন্থী। শান্তিপূর্ণ সভা-সমাবেশ বা মিছিল মিটিংয়ের মাধ্যমে মত প্রকাশের অধিকার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানানো হয়েছে।
শিক্ষক ফোরামের নেতৃদ্বয় আরো বলেন, ‘সরকার মানুষের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলন দমনে ভীতি ছড়াতে এবং অবৈধ ক্ষমতার মসনদ রক্ষায় দমন, পীড়ন ও নির্যাতনের পথ বেছে নিয়েছে। কিন্তু এতে সরকারের শেষ রক্ষা হবেনা। জনগণের বিচারের কাঠগড়ায় তাদেরকে অবশ্যই দাড়াতে হবে।
জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, রাবি এ ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটির মাধ্যমে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে হতাহতের জন্য দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে দ্রুত আইনগত পদক্ষেপ নেয়ার দাবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জবাবদিহিতা নিশ্চিত করার জোড়ালো দাবি জানিয়েছে।
এমএসএম / এমএসএম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?
Link Copied