লকডাউনের দ্বিতীয় দিনে মানিকগঞ্জ জেলা প্রশাসনের তৎপরতা
মানিকগঞ্জ জেলায় লকডাউন বাস্তবায়নে জেলা প্রশাসনের পাশাপাশি জেলা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর তৎপরতা চালাচ্ছেন। লগডাউনের প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও প্রশাসনিক কঠোর তৎপরতায় ঢাকা-আরিচা মহাসড়ক সহ জেলার বিভিন্ন উপজেলার প্রধান প্রধান সড়কগুলোতে কোনো যাত্রী ও যানবাহন দেখা যায়নি। এছাড়া আরিচা পাটুরিয়া ফেরিঘাটেও নেই কোন যাত্রী ও যানবাজন। প্রয়োজন ছাড়া কাউকে ঘর থেকে বের হতে দেখা যায়নি। এমনকি সকল দোকানপাট বন্ধ ছিল। শুধুমাত্র অ্যাম্বুলেন্স ও নিত্য প্রয়োজনীয় খাবার সরবরাহকারী কিছু ট্রাক চলাচল করতে দেখা দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, ঢাকা -আরিচা মহাসড়কের মানিকগঞ্জ বাসষ্ট্যান্ড এলাকায় কোন যাত্রী নেই। নেই কোন যানবাহন। মাঝে মধ্যে দু- একটা প্রাইভেট কার লক্ষ্য করা যায়। কিন্তু সেগুলোকে পূনরায় ফিরিয়ে দিচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এসময় দেখা যায় লগডাউনের নির্দেশনা অমান্য করায় কিছু কিছু যাত্রী বা ড্রাইভারকে শাস্তি ও জরিমানা করেন ভ্রাম্যামান আদালত। এদিকে লগডাউনে আরিচা ও পাটুরিয়া ফেরিঘাট এলাকায় যাত্রী ও যানবাহনের চাপ নেই। ঘাট দেখা যায় যাত্রীশূন্য। মানিকগঞ্জ জেলা প্রশাসনের নির্দেশনায় ঢাকা-আরিচা মহাসড়কের একাধিক স্থানে চেকপোস্ট বসানোর কারণে কোন যাত্রী বা যানবাহন আরিচা ঘাটে আসতে পারেনি। ফেরিঘাটে শুধুমাত্র অ্যাম্বুলেন্স ও জরুরি পন্যবাহী ট্রাক পারাপার করতে দেখা গেছে।
এছাড়াও জেলার প্রত্যেকটি উপজেলার প্রধান প্রধান সড়কে চলছে প্রশাসনিক তৎপরতার পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর তদারকি। এজন্য শুধু জরুরি প্রয়োজন ছাড়া কোন যানবাহন বা জনসাধারণকে রাস্তায় চলাচল করতে দেখা যায়নি। শুধুমাত্র জরুরী প্রয়োজনে অ্যাম্বুলেন্স ও পণ্যবাহী ট্রাক চলাচল করতে দেখা যায়।
মানিকগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ জানান, করোনার সংক্রমন বৃদ্ধি পাওয়ায় সরকার লগউাউনের ঘোষনা দিয়েছেন। সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউন সফল করতে সকলকে ঘরে থাকতে হবে। অতি প্রয়োজন ব্যতীত ঘর থেকে বের হওয়া যাবে না। লগডাউন সুষ্টুভাবে বাস্তবায়নে মাঠে সর্বত্র কাজ করে যাচ্ছেন জেলা- উপজেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন। মানুষ যাতে লকডাউনে অপ্রয়োজনে ঘরের বাইরে বের না হন, সে ব্যাপারে কঠোরভাবে সতর্ক রয়েছেন তারা। তিনি আরো জানান, বতর্মানে করোনা সংক্রমন অনেক বেড়ে গেছে। তাই আপনারা ঘরে থাকুন। লগডাউন মেনে চলুন। লগডাউন অমান্য করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
এমএসএম / এমএসএম
পুলিশ জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি - ডিআইজি
ফুলছড়িতে সারের বাজারে নৈরাজ্য, বিপাকে চরাঞ্চলের হাজারো কৃষক
বিলাইছড়িতে স্বাস্থ্যের ঝুঁকিতে ১৫০০ পরিবার: নেই পয়ো-নিস্কাশনের সুব্যবস্থা
রাজারহাটে বাসের ধাক্কায় মাদ্রাসাছাত্র নিহত
রাণীনগরে বেশি দামে সার বিক্রির দায়ে ব্যবসায়ীকে ১২ হাজার টাকা জরিমানা
বারহাট্টায় কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিল্ড ভিজিটে থাকা শিক্ষার্থীদের সাথে সাংবাদিকদের মতবিনিময়
সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
Link Copied