বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটে দুই দিনব্যাপী গবেষণা সম্প্রসারণ কর্মশালার উদ্বোধন
শনিবার (৬ আগস্ট) সকালে বিএসআরআইএর এএসএম কামাল উদ্দিন মেমোরিয়াল হলে বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট (বিএসআরআই) ঈশ্বরদীতে দুই দিনব্যাপী গবেষণা সম্প্রসারণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। পাবনা-৪ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন।
বিএসআরআইয়ের মহাপরিচালক ড. আমজাদ হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন- কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কমলারঞ্জন দাস, ক্রপস উইং ডিএই জাহিদুল আমিন, বিএসএফআইসির পরিচালক আশরাফ আলী, সিএসও ড. মো. শামসুর রহমান এবং প্রশিক্ষণ ও হস্তান্তর বিভাগের প্রধান হাসিবুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে এমপি নুরুজ্জামান বিশ্বা বলেন, দেশের স্বার্থে চাষিদের আখ চাষের ক্ষেত্রে কোনো আপস করা যাবে না।
মিল এলাকায় ইক্ষু চাষ বিষয়ক প্রযুক্তি বিস্তারের সমস্যা, সম্ভাবনা এবং প্রণিতব্য অগ্রাধিকার গবেষণা কার্যক্রম উপস্থাপন বিষয়ে আলোচনা করা হয়। দেশের বিভিন্ন চিনি কলের জিএম (কৃষি), অন্যান্য কর্মকর্তা ও কৃষক প্রতিনিধিরা কর্মশালায় অংশ নেন।
দ্বিতীয় অধিবেশনে অতিথিরা বিএসআরআই খামার ও গবেষণা মাঠ এবং মিউজিয়াম পরিদর্শন করেন। আগামীকাল রোববার সকাল থেকে দিনব্যাপী বিভিন্ন কর্মসুচি পালন করা হবে। এরমধ্যে বিএসএফ আইসির পরিচালক আশরাফ আলী শেসন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন এবং র্যাপোটিয়ার হিসেবে বক্তব্য উপস্থাপন করবেন পিএসও ড. মো. আনিসুর রহমান, পিএসও ড. মো. নূর আলমসহ সাত কর্মকর্তা।
ড্রাফ্ট রিকমেনডেশন কমিটি গঠন করার পর প্রজনন বিভাগের প্রযুক্তি উপস্থাপন করবেন সিএসও ড. মো. আনিসুর রহমান। বায়োটেকনোলোজি বিভাগের প্রযুক্তি উপস্থাপন করবেন সিএস,ও ড. কুয়াশা মাহমুদ। এছাড়াও শরীরতত্ত্ব ও চিনি রসায়ন বিভাগ, কৃষিত্ব ও ফার্মিং সিস্টেম, মৃত্তিকা ও পুষ্টি, রোগতত্ত্ব ও কীটতত্ত্ব বিভাগের প্রযুক্তি উপস্থাপন করবেন স্ব স্ব বিভাগের প্রধানগণ।
এমএসএম / জামান
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত