ফরিদপুরে কুপিয়ে ও পিটিয়ে দুই সহোদরকে জখম করল প্রতিপক্ষ
ফরিদপুরের সালথা উপজেলায় দুই সহোদরকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। শুক্রবার (৫ আগস্ট) রাতে উপজেলার গট্টি ইউনিয়নের সিংহপ্রতাব গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- উপজেলার সিংহপ্রতাপ গ্রামের মৃত শাহিদ শিকদারের ছেলে দেলোয়ার শিকদার (৫০) ও জিয়া শিকদার (৩৫)। পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তির জন্য পাঠান। তারা এখন ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।
আহত দেলোয়ার শিকদার অভিযোগ করে বলেন, প্রতিপক্ষের জব্বার খালাসী, সুজাদ খালাসী ও কাসেম খালাসী দীর্ঘদিন ধরে আমার কাছে চাঁদা দাবি করে আসছিল। তারা সবাই সাবেক ইউপি সদস্য ইব্রাহিম মোল্যার সমর্থক। আমি টাকা দিতে রাজি না হলে আমার ওপর ক্ষিপ্ত হয় ওরা। শুক্রবার রাতে হঠাৎ এসে তারা আমাকে ৫ হাজার টাকা দিতে বলে। দাবিকৃত টাকা না দেয়ায় তারা লোকজন নিয়ে এসে আমাদের দুই ভাইয়ের ওপর হামলা চালায়। তারা আমাকে রামদা দিয়ে পায়ে কোপ দেয় ও আমার ভাই জিয়াকে লাঠি দিয়ে পিটিয়ে হাত ভেঙে ফেলে।
তিনি আরো বলেন, শুধু আমাদের কুপিয়ে আর পিটিয়ে আহত করে ক্ষ্যন্ত হয়নি তারা। আমাদের ওপর হামলার পর হামলাকারীরা আমাদের বাড়ির চারপাশ ঘিরে রাখে। আমাদের হাসপাতালেও নিতে দেয় না। পরে ওসি স্যার এসে আমাদের উদ্ধার করে তার পকেটের টাকা দিয়ে এ্যাম্বুলেন্স ঠিক করে হাসপাতালে পাঠায়।
তবে দেলোয়ারের অভিযোগ অস্বীকার করে সাবেক ইউপি সদস্য মো. ইব্রাহিম মোল্যা বলেন, কেউ কারো কাছে চাঁদা দাবি করেনি। এটা কোনো পরিকল্পিত ঘটনাও নয়। পাওনা টাকা চাওয়ার জের ধরে ঝামেলা হয়েছে। জব্বার খালাসী দেলোয়ারের ছেলে সাকিলের কাছে ৫ হাজার টাকা পাবে। ওই টাকা কয়েকবার চাইলেও ফেরত দেয়নি সে। পরে বিষয়টি নিয়ে সালিশ হলে মাত্র এক হাজার টাকা ফেরত দেয়। বাকি টাকা নিয়ে ঘোরাঘুরি করছিল। শুক্রবার রাতে ওই টাকা চাওয়া নিয়ে জব্বার আর সাকিলের মধ্যে কথা কাটাকাটি হলে দুই পরিবারের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে দেলোয়ার আর জিয়া আহত হয়।
শনিবার ফরিদপুরের সালথা থানার অফিসার ইনচার্জ মো. শেখ সাদিক জানান, খবর পেয়ে পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেই। পাশাপাশি আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠাই। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / জামান
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর
দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা
Link Copied