জহুর আহমদ চৌধুরীর ৪৭তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে বেসিক ইউনিয়ন সমন্বয় পরিষদের আলোচনা সভা
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর,মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম জহুর আহমদ চৌধুরীর ৪৭তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক লীগের অন্তর্গত বেসিক ইউনিয়ন সমন্বয় পরিষদের আলোচনা সভা গত ১জুলাই (বৃহস্পতিবার) দামপাড়াস্থ মরহুমের বাসভবনে সংগঠনের যুগ্ম-আহ্বায়ক মো আলমগীরের সভাপতিত্বে ও সদস্যসচিব মো. মিরন হোসেন মিলনের সষ্ণলনায় অনুষ্ঠিত । এতে প্রধান অথিতি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহাতাব উদ্দীন চৌধুরী। বিশেষ অথিতি ছিলেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ শফর আলী। বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক লীগ অন্তর্ভুক্ত বেসিক ইউনিয়ন সমন্বয় পরিষদের যুগ্ম-আহ্বায়ক উজ্জ্বল বিশ্বাস, মো বখতিয়ার, হারুনুর রশিদ রনি, সৈয়দ মো ওমর ফারুক, মো আলী, মো আনোয়ার, মো বাদশা। উপস্থিত ছিলেন মো লোকমান হাকিম, মো নুরুল আমিন, মো আব্দুল হালিম আদু, মো ইউছুফ, গোলাম রাব্বানী প্রমূখ।
প্রধান অথিতি তার বক্তব্যে বলেন - মরহুম জননেতা জহুর আহমদ চৌধুরী চট্টগ্রাম তথা বাংলাদেশের জাতীয় রাজনৈতিক অঙ্গনে দৃষ্টান্ত স্থাপনকারী এক উজ্জ্বল নক্ষত্র। তিনি শ্রমজীবী মেহনতি মানুষের ন্যয্য অধিকার আদায়ে ট্রেড ইউনিয়ন সংগঠন প্রতিষ্ঠার মধ্যদিয়ে স্বাধিকার আন্দোলন থেকে চট্টগ্রামের লালদিঘির ময়দানে ঐতিহাসিক ৬ দফা প্রস্তাবের পক্ষে দেশের সর্বপ্রথম জনসভা অনুষ্ঠিত হয়েছিল তারই সভাপতিত্ত্বে। এই শ্রমিক আন্দোলনের পথিকৃথ জহুর আহমদ চৌধুরীর আদর্শ এবং নির্দেশিত পথ অনুসরন করে চট্টগ্রামের ইতিহাস-ঐতিহ্যের শ্রমিক আন্দোলন পূণরুদ্ধারে চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক লীগ অন্তর্ভুক্ত বেসিক ইউনিয়ন সমন্বয় পরিষদ নেতৃবৃন্দের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। সংক্ষিপ্ত স্মরণ সভা শেষে মরহুম জহুর আহমদ চৌধুরীর কবরে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন বেসিক ইউনিয়ন সমন্বয় পরিষদ নেতৃবৃন্দেরা।
এমএসএম / এমএসএম
চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন সহ একই পরিবারের ৪ জন আটক
ভোলার সমাজসেবা অফিসে ওপেন সিক্রেট: চাহিদা মতো বকশিস না দিলে ফাইলবন্দি এতিমখানার অনুদান
আদমদীঘিতে মদ ও গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা
ত্রিশালে আড়াইফুট উচ্চতার শফিকুলকে স্বাবলম্বী হওয়ার জন্য সামগ্রী দিলেন ইউএনও
ব্রাহ্মণবাড়িয়া শহরের পুকুর-খাল-জলাশয় রক্ষায় ঢেউ'র ৭ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি
উত্তাল সমুদ্রে বিচ্ছিন্ন হাতিয়ায় বন্ধ নৌ চলাচল
১৭ বছরে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার করা হয়েছে,এসপি শামীমা পারভীন
মনপুরায় অন্ধ বাবার পরিবার এখনো ঝুঁকিপূর্ণ ঘরে, নিরাপদ আশ্রয়ের জন্য প্রয়োজন আরও ৮ হাজার টাকা
ঠাকুরগাঁওয়ে মাদকসহ নারী গ্রেপ্তার
বোয়ালমারীতে বহিস্কৃত বি এন পি নেতার বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ
গুরুদাসপুরে ইসলাম ধর্ম অবমাননা করে হিন্দু যুবকের ফেসবুক পোস্ট, গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
মাদারীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান