মাদারীপুরে হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা
মাদারীপুরের রাজৈরের বাজিতপুরে হত্যা মামলার আসামি রংমিস্ত্রিকে কুপিয়ে, পায়ের রগ কেটে ও গলাকেটে করে হত্যা করেছে দুর্বৃত্তরা। লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির পর রাজৈর থানা পুলিশ মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য একই এলাকার মাইনউদ্দিন (৪৭) নামে একজনকে আটক করেছে। নিহতের পরিবারের দাবি, শাহীনকে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যা করা হয়েছে।
পুলিশ ও পরিবার জানায়, রোববার (৭ আগস্ট) সকাল ৯টায় উপজেলার বাজিতপুরের চৌরাশি সড়কের পরিত্যক্ত গণউনন্নয় প্রচেষ্টা অফিসের পাশে রক্তাক্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহত শাহীন ঢাকায় রংমিস্ত্রির কাজ করতেন। তিনি কিসমদ্দি বাজিতপুর গ্রামের মোস্তফা শেখের ছেলে। তিনি ওই হত্যা মামলার হাজিরা দিতে এতে হত্যার শিকার হন।শাহীন শেখ( ২৭) বাজিতপুর সোহেল হত্যা মামলার ৬নং আসামি ছিলেন।
রাজৈর থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন বলেন, লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা চলমান রয়েছে।
এমএসএম / জামান
বাগেরহাটে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উযযাপিত
হাটহাজারীতে বন কর্মকর্তা লুৎফর রহমানের মর্মান্তিক মৃত্যু
ওসি'রতন সেখের নেতৃত্বে আলোচিত হ্যান্ডক্যাপ নিয়ে পালিয়ে যাওয়া আসামিকে ২৪ ঘন্টার ভিতরে আটক করেছে পুলিশ
উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি,সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ- কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ, আহত ৬, আটক ১
কৃষকের মুখে হাসির ঝিলিক : ত্রিশালে বর্ষাকালীন ঝিঙ্গার বাম্পার ফলন
শেরপুরে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন
আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫
নব দিগন্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মাঝে ছাগল বিতরণ
৭ কোটি ৪২ লাখ টাকার পোর্ট রোডে সড়কের মাঝেই স্থাপনা, দায় নিচ্ছেন না কর্মকর্তারা
কুতুবদিয়ায় পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু
Link Copied