ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ রোপণ অভিযানে মিলন পাঠান


ত্রিশাল প্রতিনিধি  photo ত্রিশাল প্রতিনিধি
প্রকাশিত: ৮-৮-২০২২ বিকাল ৫:১৩

পরিবেশের ভারসাম্য রক্ষায় এবার বৃক্ষ রোপণ কর্মসূচী হাতে নিয়ে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগ সংস্কৃতি বিষয়ক উপ-কমিটির সদস্য নুরুল আলম পাঠান মিলন। ইতোমধ্যে টিমের মাধ্যমে বৃক্ষরোপণ অভিযান শুরু করেছেন তিনি।

গত শনিবার (৬ আগস্ট) বাংলাদেশ আওয়ামী লীগ সংস্কৃতি বিষয়ক উপ-কমিটির সদস্য নুরুল আলম পাঠান মিলনের উদ্যোগে ও সেচ্ছাসেবী সংগঠন ফলদ বাংলাদেশ ত্রিশাল উপজেলার ৪নং কানিহারী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে।

এসময় উপস্থিত ছিলেন, ফলদ বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সদস্য ও প্রধান সমন্বয়ক দ্রাবিড় সৈকত, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রাতুল মুন্সী, সাধারণ সম্পাদক সুজালো চাকমা, স্থানীয় ছাত্রলীগ ও সাধারন জনগন।

পুষ্টি অর্থ সবুজ পথ ফলের গাছেই ভবিষ্যৎ এই স্লোগানে ফলের গাছ রোপণ করা হয় এবং বিদেশি কাঠের গাছ যে পরিবেশের জন্য খারাপ তা প্রচার করেন। কানিহারী ইউনিয়নের বিভিন্ন এলাকায় আম, কাঠাল, পেয়ারা, জামবুরা, চালতা ইত্যাদি ফলের গাছ রোপণ করা হয়।

বাংলাদেশ আওয়ামী লীগ সংস্কৃতি বিষয়ক উপ-কমিটির সদস্য নুরুল আলম পাঠান মিলন বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ রোপণ অভিযান কর্মসূচী হাতে নেওয়া হয়েছে। কানিহারী ইউনিয়নে এ বৃক্ষ রোপণ শুরু হয়েছে। উপজেলার প্রতিটি ইউনিেনে এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে বলেও তিনি জানান।

জামান / জামান

‎বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর

মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন

গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক

ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম

টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ

‎সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা

তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু

বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে

শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের

মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি

মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী

ত্রিশালে জরাজীর্ণ ঘরে দিন কাটছে বৃদ্ধা সমেলার