আনোয়ারায় ডিএপি সার কারখানার বিষাক্ত বর্জ্যে ৩০ লাখ টাকার মাছ মরার অভিযোগ
আনোয়ারায় ডিএপি ফার্টিলাইজার লিমিটেড এর বিষাক্ত বর্জ্যে ২৫ জন মৎস্যজীবির প্রায় ৩০ লাখ টাকার মাছ মরে যাওয়ার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার সকালে উপজেলার বারশত ইউনিয়নের রাঙ্গাদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের জিএম এডমিন আলমগীর জলিল ও উপজেলা মৎস্য অফিসার রাশিদুল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে পানি পরীক্ষা করছে বলে সংশ্লিষ্টরা জানান।
সোমবার সরেজমিনে গিয়ে দেখাযায়, রাঙ্গাদিয়া এলাকায় প্রায় ৭০ একর পিডিবি প্রকল্পে জায়গায় ২৫ জন স্থানীয় মৎস্যজীবি মাছে ঘেরে শতশত মাছ মরে ভেসে উঠেছে। এসময় মৎস্যজীবিরা জানায় ডিএপি সারকারখানার বর্জ্যের পানি ডুকে গত ৪ দিন ধরেই এ ভাবে মাছ মরছে। এতে ক্ষতিগ্রস্থরা হলেন নাজিম উদ্দিন, এনামুল হক, মোহাম্মদ আবদুল করিম, মোহাম্মদ কামাল, মোহাম্মদ মুজিব, মোহাম্মদ ফারুক, মোহাম্মদ কাইছার, মোহাম্মদ হাশেম চৌধুরী, মোহাম্মদ মুছা, মিলন সিংহ, চন্দন দাশসহ রয়েছে আরও ১৩ জন।
ক্ষতিগ্রস্থ মৎস্যজীবি নাজিম উদ্দিন বলেন, বিগত ৫ বছর ধরে একাধিকবার বিষাক্ত পানি ঢুকে মাছ মারা গেলেও আমরা কখনও ক্ষতিপূরণ পাইনি। আর তাদের মৌখিকভাবে জানানোর পরও কখনও পদক্ষেপ নেননি কর্তৃপক্ষ। গত ১ সপ্তাহ ধরে ৭০ একর প্রজেক্টে ৩০ লাখ টাকার মাছ মরে ভেসে উঠেছে। আমরা এর স্থায়ী সমাধান চাই।
উপজেলা মৎস্য কর্মকর্তা রাশিদুল হক বলেন, মাছ মরার খবর শুনে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং মৎস্য ঘের থেকে পানি ও মৃত মাছ পরীক্ষার জন্য নিয়ে এসেছি। পরীক্ষা করে এর কারন জানাযাবে।
এ বিষয়ে জানতে চাইলে ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের জিএম এডমিন আলমগীর জলিল বলেন, প্রজেক্টসহ খামারীদের মাছ মারা যাওয়ার ঘটনাটি শুনার পর আমরা সরেজমিনে গিয়ে পরিদর্শন করেছি এবং পানি সংরক্ষণ করে পরীক্ষা-নীরিক্ষা করা হয়েছে। পানিতে কোনো বিষক্রিয়া পাওয়া যায়নি। তবে কি কারণে মাছ গুলো মারা গেছে তা জানা যায়নি।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied