কুতুবদিয়ায় চারাগাছ রোপন ও বিতরণ করেছে বাপা
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কুতুবদিয়া উপজেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী এবং চারাগাছ বিতরণ করা হয়েছে।
৮ আগস্ট (সোমবার) সকাল সাড়ে ১১টার দিকে (বাপা) কুতুবদিয়া উপজেলার উদ্যোগ উপজেলা সদরের সিটিজেন পার্কে বৃক্ষ রোপন কর্মসূচী পালন করা হয়। দ্বীপের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীসহ সর্বস্তরের জনসাধরনের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ চারা বিতরন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাস্টার মোঃ ইউনুচ, বাপা কুতুবদিয়া উপজেলা সভাপতি এম, শহীদুল ইসলাম, সাধারন সম্পাদক সাংবাদিক আবুল কাসেম,কুতুবদিয়া সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাস্টার খাদেমুল ইসলাম, কুতুবদিয়া থানার সেকেন্ড অফিসার এসআই রায়হান উদ্দিন, এসআই আবু হাসনাত মাজেদ, মাস্টার ওসমান গনি, মাস্টার মিজানুর রহমান, ইউসুফ নবী, সাংবাদিক শাহেদুল মনির, মোঃ ইমতিয়াজ উদ্দিন, আবু হানিফ, হাফেজ আব্দুল কাদের, আজিজুর রহমান, আব্দুল মালেক, শহিদ, আকিব, বাদশা, তামিম ও তাহসিনসহ বাপা কুতুবদিয়া উপজেলার অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় বাপা সভাপতি এম, শহীদুল ইসলাম বলেন, গাছ আমাদের পরিবেশ বন্ধুু। কুতুবদিয়া দ্বীপের উপকূলজুড়ে বৃক্ষরোপনের মাধ্যমে সবুজ বেষ্টনী গড়ে তোলা হবে। এ লক্ষ্যে সকলকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষ রোপনের মাধ্যমে সবুজ দ্বীপ গড়ে তোলার আহবান জানান। পরে নেতৃবৃন্দ কুতুবদিয়া সদরের বিভিন্ন পয়েন্টে বৃক্ষরোপন করেন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ চারা বিতরন করেন।
এমএসএম / এমএসএম
নদীয়া সীমান্তে ২২ কোটি টাকার স্বর্ণের বিস্কুটসহ দর্শনার যুবক বিএসএফের হাতে আটক
মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ
ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান
বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন
কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ
টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়
মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন
ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ
দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার
সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি
কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর
অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার
বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা
Link Copied