কুবির দুই কর্মকর্তাকে হুমকির প্রতিবাদ জানিয়েছেন আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দুই কর্মকর্তাকে হুমকির প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন। ফেডারেশনের সভাপতি মহিউদ্দিন খন্দকার ও সাধারণ সম্পাদক মো.হাসানুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এই প্রতিবাদ জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদের সভাপতি ও বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের ত্রান ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক দিপক মজুমদার ও চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের সহ ত্রান ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো. জসিম এবং কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের কাউন্সিল
সদস্য মো. মহসিন কে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু তাহের চাকরী খেয়ে
ফেলার হুমকি সহ নানাভাবে ধমক দিয়েছেন। আমরা বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন মনে করি, কর্মচারী নেতৃবৃন্দ সকল সাধারণ কর্মচারীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় কথা বলবে এটাই স্বাভাবিক। কিন্তু প্রফেসর ড. আবু
তাহেরের অন্যায়ের বিরুদ্ধে কথা বলায় তিনি ক্ষিপ্ত হয়ে যে আচরণ করেছেন, চাকরী খেয়ে ফেলার হুমকি দিয়েছেন
আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দ্রুত সময়ের মধ্যে তদন্ত সাপেক্ষে এর সঠিক বিচার প্রত্যাশা করি।
উল্লেখ্য, শিক্ষক থেকে রেজিস্ট্রারের অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত অধ্যাপক ড. মো. আবু তাহেরের অপসারণ দাবি করে গত ১৯ জানুয়ারি সন্ধ্যায় তার দফতরে তালা লাগিয়ে আন্দোলন শুরু করেছিল কর্মকর্তা-কর্মচারীরা।
এমএসএম / এমএসএম
এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
দেশব্যাপী সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে ইবিতে র্যালি ও সমাবেশ
শেকৃবির ৯৮ ভেটেরিনারি শিক্ষার্থীর ইন্টার্নশিপ যাত্রা শুরু, যাতায়াত ভাতা চালুর সিদ্ধান্ত
গণ বিশ্ববিদ্যালয়ে জিবিসিডিসি'র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
বিএনপি আয়োজিত জাতীয় প্রশিক্ষণ কর্মশালায় তৃতীয় স্থান অর্জন করলেন পাবিপ্রবি ছাত্রদলের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম
ছিনতাইপ্রবণ এলাকা চেনাতে ডিআইইউ শিক্ষার্থীর ডিজিটাল ম্যাপ ‘সেফপাথ’
শেকৃবিসাসের উদ্যোগে শিক্ষানবিশ সাংবাদিক কর্মশালা
সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কুবিতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি
বারিতে গণ বিশ্ববিদ্যালয়ের কৃষি শিক্ষার্থীদের গবেষণামূলক মাঠ পরিদর্শন
গবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার: ‘সাধারণ শিক্ষার্থী’ নামে ছাত্রদল-শিবির-ফেডারেশনের প্রতিবাদ
আন্ডারপাস নির্মাণে ভাঙা কুবির বেলতলী গেট, ৪ বছরেও ফেরেনি আগের রূপে
নোবিপ্রবিতে দুই দিনব্যাপী ডি-নথি বিষয়ক প্রশিক্ষণ শুরু
কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তার মায়ের হত্যাকারী মোবারকের মৃত্যুদণ্ড
Link Copied