সাভারে বাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনায় ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৮
ঢাকার সাভারে কিশোরদের বিবাদকে কেন্দ্র করে এক ইউপি সদস্যের বিরুদ্ধে এক পক্ষের হয়ে অপর পক্ষের বাড়িতে হামলা, মারধর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় করা মামলায় ইউপি সদস্যসহ ৮ জনকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ। পাথালিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে মঙ্গলবার (৯ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।
পরে ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত পাথালিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য সফিউল আলম সোহাগসহ ৮ জনকে আটক করে পুলিশ। বুধবার দুপুর ১২টার দিকে মামলার পর তাদের গ্রেপ্তার দেখানো হয়। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
ভুক্তভোগী কিশোর তাওহীদ সরদার বলেন, মঙ্গলবার বিকেলে আমার বন্ধু শাওনকে নিয়ে নিরিবিলি মুক্তধারা মাঠে বসেছিলাম। এ সময় ২০ থেকে ২৫ জন ছেলে-মেয়ে সেখানে আসে। পরে তারাও সেখানে বসে আড্ডা দিচ্ছিল। এ সময় তাদের একজন ডিস্টার্ব হচ্ছে জানিয়ে আমাদের সেখান থেকে চলে যেতে বলে। তখন আমার বন্ধু শাওন এর প্রতিবাদ করলে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে।
তিনি আরো বলেন, বাগবিতণ্ডার একপর্যায়ে কিছু বুঝে ওঠার আগেই আমার মাথায় ক্রিকেট ব্যাট দিয়ে আঘাত করে। এ সময় আমার বন্ধু শাওন দ্রুত আমার বড় ভাইকে ফোন করে ডেকে আনলে তারা পালিয়ে যায়। পরে ফাহিম নামে যে ছেলেটা আমাকে আঘাত করেছিল তাকে ধরে আমার বাড়িতে নিয়ে যাই। এ ঘটনার জেরে ওই পক্ষের হয়ে ইউপি সদস্য সোহাগ লোকজন নিয়ে তাদের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ তাওহীদের।
তার বর্ণনায়, সন্ধ্যা ৭টার দিকে লোক নিয়ে সোহাগ মেম্বার আমাদের বাড়িতে হামলা চালায় এবং আমাকে মারধর করে। এতে বাধা দিতে গেলে মেম্বার আমার মা, বোন ও ভাইকে মারধর করে। তারা বাড়ির জানালার গ্লাসসহ আসবাবপত্র ভাংচুর ও টাকা লুট করে নিয়ে যায়।
তাওহীদের বোন তাবাসসুম তামান্না বলেন, ‘মেম্বার আইসা পুরো বাড়িতে তাণ্ডব চালাইছে। আমার ভাইয়ের বাইকটা ভাঙছে। পরে মেম্বার লাঠি দিয়া আমারেও মারছে। গলা ধাক্কা দিয়া ফালাইয়া দিলে আমি কোমরে ব্যথা পাই। তখন তার পোলাপান আমারে লাথ্থাইছে। আমার আম্মুরেও মারছে সোহাগ মেম্বার।’
মা বকুল বেগম বলেন, ‘তুচ্ছ ঘটনায় রাতে ২০ থেকে ২৫টা হোন্ডা নিয়ে এসে আমার বাড়িতে মেম্বারের লোকজন হামলা করছে। তারা স্বর্ণের চেইন, ৯০ হাজার টাকাসহ নানা কিছু নিয়ে গেছে। আমরা রাত সাড়ে ১১টার দিকে থানায় অভিযোগ দিতে গেলে সেখানেও মেম্বার দলবল নিয়ে গিয়ে আমাদের হেনস্তা করে। পরে পুলিশ মেম্বার সোহাগসহ ৮ জনকে আটক করেছে।’
আটক হওয়ার আগে তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন ইউপি সদস্য সফিউল আলম সোহাগ। তিনি বলেন, ‘ওরা ২-৩টা পোলারে আটকায় রাইখা মারধর করছে। আমি জাইনা দারোগারে ফোন দিছি। দারোগা আমারে কইছে, ভাই আপনি জানগা, আমি গেছি। গিয়া পোলা তিনডারে হাসপাতালে পাঠাইছি। এতে আমার অপরাধ হইয়া গেছে?’
উপ-পরিদর্শক শরিফুল ইসলাম বলেন, বকুল বেগম ১৪ জনের নাম উল্লেখ করে মামলা করেছেন। রাতে আটক ৮ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বাকিদের গ্রেপ্তার করা হবে।
এমএসএম / জামান
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ