ফরিদপুরে নারীকে মারধর করে গরু নিয়ে যাওয়ার অভিযোগ
ফরিদপুরের সদর উপজেলার কোমরপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাহিরদিয়া ব্রিজ সংলগ্ন এলাকার মো. আকির হোসেনের স্ত্রী নুরজাহান বেগমকে মারধর করে চারটি ফ্রিজিয়ান জাতের গরু নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন ওই নারী। গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান নুরজাহান বেগম।
নুরজাহান বেগম আরো জানান, মঙ্গলবার রাতে মানুষের উপস্থিতি টের পেয়ে আমি ঘর থেকে বের হলে ৭-৮ জন দুষ্কৃতকারী রামদা, ছ্যানসহ দেশীয় অস্ত্রের মুখে আমাকে জিম্মি করে ঘরে বেঁধে রেখে গোয়ালঘর থেকে গরুগুলো লুট করে নিয়ে যায়। গরুগুলোর আনুমানিক মূল্য প্রায় ৬ লাখ টাকা।
এ ঘটনায় ফরিদপুর কোতোয়ালি থানায় হাসিব, কামরুল, মকবুল, নাজমুল, রাব্বী, জসিম, শাহিন এবং আলামীনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান নুরজাহান বেগম।
এমএসএম / জামান
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর
দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা
Link Copied