ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

‘আমি এখন কিভাবে এই ঘর ঠিক করব, কোথায় থাকব?’


আল নোমান শান্ত, দুর্গাপুর photo আল নোমান শান্ত, দুর্গাপুর
প্রকাশিত: ১১-৮-২০২২ দুপুর ১১:৩৬

হঠাৎ করেই বটগাছ উপড়ে ঘরের ওপর পড়ে সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেছে আমেনা খাতুনের বসতঘর। স্বামীহারা বিধবা আমেনা খাতুন দুই সন্তানকে নিয়ে কোনোমতে দুঃখ-কষ্টে দিনযাপন করছিলেন। এরই মধ্যে মাথার গোঁজার ঠাঁইটুকু হারিয়ে আহাজারি করে বলছেন, ‘আমি এখন কিভাবে এই ঘর ঠিক করব, কোথায় থাকব?’

বুধবার (১০ আগস্ট) দুপুরে কুল্লাগড়া ইউনিয়নের কামারখালী গ্রামের ৫নং ওয়ার্ডের বাসিন্দা আমেনা খাতুনের বসতঘরের ওপর একটি বটগাছ উপড়ে পড়ে ঘরসহ ভেতরের সকল জিনিসপত্র ভেঙে চুরমার হয়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আমেনা খাতুন ওই এলাকার মৃত মো. মতি মিয়ার স্ত্রী।

স্থানীয়রা জানান, ৫-৬ বছর আগে স্বামী হারিয়ে বিধবা আমেনার খুবই কষ্টে দিন যাচ্ছিল। নদীতে কয়লা তুলে ওই কয়লা বিক্রি করেই দুই সন্তানকে নিয়ে কোনোবেলা খেয়ে না খেয়ে খুবই কষ্টে জীবনযাপন করছে আমেনা। দুপুরের দিকে হঠাৎ বিশাল আকারের বটগাছটি উপড়ে আমেনার ঘরের ওপর পড়ে। গাছটির শিকড়গুলো অনেক আগে থেকেই বেরিয়ে গিয়েছিল, হঠাৎ বুধবার দুপুরে উপড়ে পাড়ে। 

সাবেক ইউপি সদস্য শফিকুল ইসলাম বলেন, আমেনা খুবই কষ্টে জীবনযাপন করছে। এখন তো থাকার ঘরটিও ভেঙে গেছে। আমরা এলাকাবাসী তাকে সহযোগিতার চেষ্টা করছি। আমরা উপজেলা প্রশাসনের সহযোগিতা কামনা করছি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব উল আহসান প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে আশ্বাস দেন। 

এমএসএম / জামান

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত

বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন

নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান