ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

দুর্গাপুরে পাথর নিলামে ৩৮ লাখ টাকার রাজস্ব আদায়


আল নোমান শান্ত, দুর্গাপুর photo আল নোমান শান্ত, দুর্গাপুর
প্রকাশিত: ১১-৮-২০২২ দুপুর ২:৫৬

নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর ইজারাকৃত ১ ও ২নং বালুমহাল থেকে বালু উত্তোলনের সময় সাথে আসা অতিরিক্ত নুড়িপাথর নিলাম করে ৩৮ লাখ টাকার রাজস্ব আদায় করেছে উপজেলা প্রশাসন। বুধবার (১১ আগস্ট) বিকেলে উপজেলা প্রশাসন উন্মুক্তভাবে এ নিলামের আয়োজন করে।

পাথর নিলাম বিষয়ে সরেজমিন দেখা যায়, বিগত দিনে বালুর সাথে উঠে আসা উপজাত হিসেবে নুড়িপাথরগুলো নিলাম না হওয়ার ফলে বিভিন্নভাবে ওইগুলো চুরি হয়ে যেত। এতে সরকার বঞ্চিত হতো বিপুল পরিমাণ রাজস্ব আদায় থেকে। এ বিষয়গুলো আমলে নিয়ে ৫টি বালুমহালের মধ্যে দুটি বালুমহাল থেকে উত্তোলিত নুড়িপাথরগুলো সরকারি রাজস্ব আদায়ের লক্ষ্যে বিধিমোতাবেক উন্মুক্ত নিলাম দেয়ার ব্যবস্থা গ্রহণ করেন ইউএনও। এরপর থেকে প্রতি ৩ মাস অন্তর পাথর নিলাম দিয়ে বিপুল পরিমাণ রাজন্ব পাচ্ছে সরকার। 

নিলাম অনুষ্ঠানে অন্যদের মধ্যে ওসি শিবিরুল ইসলাম, বাংলাদেশ সরকারের খনিজসম্পদ বিভাগের উপ-পরিচালক মামুনুর রশীদ, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান, উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান নীরা, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সুবল রঞ্জন কর, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন  প্রমুখ উপস্থিত ছিলেন।

ইউএনও রাজীব-উল-আহসান বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, সরকারি দুটি বালুমহালে বালুর সাথে উত্তোলিত নুড়িপাথরগুলো প্রায়ই ঘাট থেকে চুরি হয়ে যেত। অত্র উপজেলায় আমি যোগদানের পর থেকে বিধিমোতাবেক নুড়িপাথরগুলো উন্মুক্ত নিলাম দিয়ে সরকারি রাজস্ব আদায় শুরু করি। এবার প্রায় ৭৭ হাজার ঘনফুট নুড়িপাথর নিলাম দিয়ে ৩৮ লাখ টাকা রাজস্ব আদায় করা হয়েছে, যা বিগত কোনো সময়ই করা হয়নি। সরকারি সম্পদ রক্ষায় আমি বদ্ধপরিকর।

এমএসএম / জামান

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত

বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন

নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান