কুবিতে চট্টগ্রাম স্টুডেন্ট ওয়েলফেয়ারের নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) চট্টগ্রাম স্টুডেন্ট'স ওয়েলফেয়ার এসোসিয়েশনের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ সেশনের শিক্ষার্থীদের নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
মুসলমান ধর্মাবলম্বীদের ধর্মগ্রন্থ কোরআন ও সনাতন ধর্মাবলম্বীদের ধর্মগ্রন্থ গীতা পাঠ করে অনুষ্ঠান শুরু হয়। এরপর নবীন শিক্ষার্থীদের ফুল ও কলমদানি এবং প্রবীণ শিক্ষার্থীদের ক্রেস্ট দিয়ে সম্মান জানানো হয়।
ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী মুনিরা আক্তারে এবং অর্থনীতি বিভাগের তানভীরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর ড. মো: আহসান উল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. স্বপন চন্দ্র মজুমদার, মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ময়নুল হাসান, আইন বিভাগের সহকারী অধ্যাপক মো: আলী মোর্শেদ কাজেম, সদর দক্ষিন থানার ওসি দেবাসিস চৌধুরী, দেবিদ্বার থানার ওসি কমল কৃষ্ণ ধর, কোটবাড়ি পুলিশ ফাড়ির ইনচার্জ রিয়াজ উদ্দীন, কুমিল্লাস্থ চট্টগ্রাম সমিতির সাধারণ সম্পাদক এম এ হালিম।
এমএসএম / এমএসএম
এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
দেশব্যাপী সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে ইবিতে র্যালি ও সমাবেশ
শেকৃবির ৯৮ ভেটেরিনারি শিক্ষার্থীর ইন্টার্নশিপ যাত্রা শুরু, যাতায়াত ভাতা চালুর সিদ্ধান্ত
গণ বিশ্ববিদ্যালয়ে জিবিসিডিসি'র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
বিএনপি আয়োজিত জাতীয় প্রশিক্ষণ কর্মশালায় তৃতীয় স্থান অর্জন করলেন পাবিপ্রবি ছাত্রদলের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম
ছিনতাইপ্রবণ এলাকা চেনাতে ডিআইইউ শিক্ষার্থীর ডিজিটাল ম্যাপ ‘সেফপাথ’
শেকৃবিসাসের উদ্যোগে শিক্ষানবিশ সাংবাদিক কর্মশালা
সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কুবিতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি
বারিতে গণ বিশ্ববিদ্যালয়ের কৃষি শিক্ষার্থীদের গবেষণামূলক মাঠ পরিদর্শন
গবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার: ‘সাধারণ শিক্ষার্থী’ নামে ছাত্রদল-শিবির-ফেডারেশনের প্রতিবাদ
আন্ডারপাস নির্মাণে ভাঙা কুবির বেলতলী গেট, ৪ বছরেও ফেরেনি আগের রূপে
নোবিপ্রবিতে দুই দিনব্যাপী ডি-নথি বিষয়ক প্রশিক্ষণ শুরু