কুতুবদিয়ায় ধুরুং বাজার ব্যবস্থাপনা কমিটির নির্বাচনের তারিখ ঘোষণা
৭ শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে গড়ে উঠা কুতুবদিয়ার বৃহৎ প্রসিদ্ধ স্থানীয় বাজার ধুরুং বাজার। আগামী ৫ সেপ্টেম্বর এই বাজারের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। ফলে ব্যবসায়ীদের মধ্যে দেখা গেছে উৎসবের আমেজ।
এদিকে, দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার উপ-সহকারী প্রকৌশলী মোঃ জামাল খান, নির্বাচনের তফশীল ঘোষনা করেছেন। মনোনয়ন পত্র সংগ্রহ ২১ থেকে ২৩ আগষ্ট। মনোনয়ন জমাদানের শেষ তারিখ ২৪ আগষ্ট।
মনোনয়ন বাছাই ও প্রতীক বরাদ্ধ ২৫ আগষ্ট। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২৮ আগষ্ট। ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে কাঙ্ক্ষিত নির্বাচন।
বাজারের বিসিআইসি‘র সার ডিলার মো: মঈন উদ্দিন বলেন, সবার মধ্যে উৎসব উৎসব ভাব আসছে। অনেক দিন পর বাজারের ব্যবসায়ীদের স্বার্থে ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি সাধারণ সম্পাদক পদে নির্বাচন করবেন বলে জানান।
দক্ষিণ ধূরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আলাউদ্দিন আল আযাদ বলেন, পরিষদের দায়িত্ব নেওয়ার পর ধূরুং বাজারের সকল ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করে, ব্যবস্থাপনা কমিটির নির্বাচন করার জন্য প্রকৃত ব্যবসায়িদের ভোটার তালিকা তৈরি করা হয়েছে। নির্বাচন সুষ্টু ভাবে সম্পন্ন করার জন্য সব ধরণের সহযোগিতা করা হবে বলে জানান।
কমিটির নির্বাচনে রিটার্নিং অফিসার এলজিইডি‘র উপ-সহকারি প্রকৌশলী মো: জামাল খান বলেন, উপজেলা নির্বাহি কর্মকর্তার নির্দেশনায় ধুরুংবাজার ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। পদাধিকার বলে স্থানীয় ইউপি চেয়ারম্যান কমিটির সভাপতি থাকবেন।
সাধারণ সম্পাদক, স্থায়ী ব্যবসায়ি একটি সদস্য পদ ও অস্থায়ী(ভাসমান) ব্যবসায়ি একটি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি জানান।
এমএসএম / এমএসএম
বিড়ালদহ এস কে ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী রকি সরকারের পাশে দাঁড়ালেন এসিল্যান্ড শিবু দাশ
ত্যাগ, সংগ্রাম ও রাজপথের স্বীকৃতি সিটি ইউনিভার্সিটি ছাত্রদলের সাধারণ সম্পাদক কাশিমপুরের মো. লিংকন মিয়া
রানীনগরে মাদক কারবারীর ও সেবির কারাদন্ড
সিংড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১২৬ পরিবার পেল ৭ লাখ টাকার অনুদান, এডিপির উপকরণ বিতরণ
কুমিল্লা-ফেনী সীমান্তে বিজিবির অভিযানে ২ কোটি ৩৮ লাখ টাকার ভারতীয় শাড়ি ও দুটি যানবাহন জব্দ
পটুয়াখালীতে অসহায়, দুস্থ ও হতদরিদ্রদের বিনামূল্যে চোখের পরীক্ষা ও ছানি অপারেশনের উদ্যোগ গ্রহণ
শালিখায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
রৌমারীতে ইয়াবা জব্দ করে শালিসের নামে মাদক কারবারিকে ছেড়ে দিল মাতাব্বররা
গলায় ওড়না পেঁচিয়ে স্বামী হত্যার অভিযোগে টঙ্গীতে স্ত্রী গ্রেফতার
মাদারীপুরে গৃহবধূ লামিয়া হত্যা মামলার তিন আসামি গ্রেপ্তার
আদমদীঘিতে তালাকপ্রাপ্ত নারীকে ধর্ষনের চেষ্টা, গ্রেফতার-১
কর্তৃপক্ষের গাফিলতিতে পাটের ভরা মৌসুমেও অফিসে ঝুলছে তালা
রায়গঞ্জে এইচএসসি শিক্ষার্থী হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ
Link Copied