চাঁদপুরে নদীতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত আটক
চাঁদপুরের পদ্মা নদীতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাতকে আটক করেছে চাঁদপুর নৌ- পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে পদ্মা নদীতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় ডাকাতদের ব্যবহৃত স্পীডবোট তল্লাশি করে ও তাদের কাছ থেকে ২টি দেশীয় বন্দুক, বন্দুকের ৭ রাউন্ড গুলি, ৮টি রামদা, বিভিন্ন মডেলের ২০টি মোবাইল সেট, ১টি দা, ১টি স্ক্রুড্রাইভার, ১টি শাবল, ৫টি তেলের খালী ড্রাম, ১০লিটার পেট্রোল জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলো- মুন্সিগঞ্জের ভাসানচর গ্রামের মৃত সেরু মাঝির ছেলে আক্তার হোসেন (৩০), কান্দিপাড়া গ্রামের ইলিয়াস মুন্সির ছেলে ইকবাল মুন্সি ওরফে সুমন (২৮), কালিরচর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে আবুল বাশার (২২), সোমা ঢালিকান্দি গ্রামের মোখলেছ দেওয়ানের ছেলে শাকিল দেওয়ান (২১), পিড়িঙ্গি বাজার কুটিপাড়া গ্রামের ইয়াছিনের ছেলে ইয়ামিন (১৯)।
চাঁদপুর নৌ- পুলিশ সুপার কামরুজ্জামান তার কার্যালয়ে আজ শুক্রবার প্রেস বিফ্রিং করে এসব তথ্য সাংবাদিকদের জানান। তিনি আরো বলেন, চাঁদপুরের পদ্মা নদীতে ডাকাতি হতে পারে এমন গোপন সংবাদের ভিত্তিতে পদ্মা নদীতে চাঁদপুর নৌ- পুলিশের একটি অভিযানিক দল আভিযান চালায়। আভিযানিক দলটি ঘটনাস্থলে পৌঁছলে স্পীডবোটে থাকা ১২/১৩ জন নৌ ডাকাতকে দেখতে পায়। আভিযানিক দলটি ডাকাতদের ধরতে ধাওয়া করে। ধাওয়া খেয়ে ডাকাতদল পুলিশকে লক্ষ করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে। পুলিশ ও আত্মরক্ষার্থে শর্টগান হতে ফাঁকা ফায়ার করে। পরে ডাকাতদল তীরে স্পীডবোট রেখে পালিয়ে গেলে রাতব্যাপী অভিযান চালিয়ে অস্ত্রসহ ডাকাতদের আটক করে। আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে।
এমএসএম / এমএসএম
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস