ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

কচুয়ায় আমেরিকান প্রবাসীকে সংবর্ধনা


চাঁদপুর প্রতিনিধি photo চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১২-৮-২০২২ বিকাল ৫:৪

 চাঁদপুরের কচুয়া উপজেলার তেগুরিয়া সমাজকল্যাণ সংস্থার পৃষ্ঠপোষক প্রবাসী জসিম উদ্দিন প্রধানিয়াকে সংবর্ধনা দেয়া হয়েছে। শুক্রবার (১২ আগষ্ট) দুপুরে তিনি ঢাকা থেকে হেলিকপ্টারযোগে নিজ গ্রামে আসলে শিশু বিদ্যালয় মাঠে তাকে সংবর্ধনা দেন স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, স্বেচ্ছাসেবী বিভিন্ন সংগঠন ও এলাকাবাসী।

২০০৫ সালে জসিম উদ্দিন কর্মসংস্থানের উদ্দেশ্যে আমেরিকায় যান। ১৭ বছর পর স্ত্রী ও ৪ সন্তানকে নিয়ে তিনি এই প্রথম দেশে আসেন।

তেগুরিয়া সমাজ কল্যান সংস্থার সভাপতি লিটন প্রধান ও সাধারণ সম্পাদক মহসীন জানান, জসিম উদ্দিন প্রধান সাবেক ইউপি সদস্য মো. মোখলেছুর রহমান এর ছেলে। পিতার আদর্শ অনুপ্রাণিত হয়ে প্রবাসে গিয়ে বিভিন্নভাবে সহযোগিতা নিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। তিনি করোনাকালীন সময়ে, ঈদ ও উৎসবে প্রায় অর্ধকোটি টাকার খাদ্য, বস্ত্রসহ বিভিন্ন সামগ্রী দিয়েছেন।

প্রবাসী জসিম উদ্দিন জানান, আজকে আমি বাড়ীতে আসার পর সাধারণ মানুষ আমাকে যে ভালবাসা দিয়েছেন, সে জন্য আমি সবার প্রতি কৃতজ্ঞ। আমার পিতা যেভাবে সাধারণ মানুুষের পাশে ছিলেন, আমিও থাকতে চাই। পাশাপাশি আপনাদের সহযোগিতায় এলাকার শিক্ষা ও সামগ্রিক কল্যাণে কাজ করব ইনশাআল্লাহ।

এ সময় তেগুরিয়া ছাত্র কল্যাণ সংস্থার সভাপতি সাকিব আহসান জুয়েল, সম্পাদক ফয়সাল হোসেন, সেচ্ছাসেবী সংগঠন  নতুন সপ্নের সভাপতি গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক আবু হানিফ ও সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

পরে প্রবাসী জসিম উদ্দিনের নিজ বাড়ীতে জাতীয় শোক দিবস উপলক্ষে অসহায় দু:স্থ নারীদের আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।

এমএসএম / এমএসএম

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন