ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

৩১৬ ধাপ এগিয়েছে কুবি


ইকবাল হাসান, কুবি photo ইকবাল হাসান, কুবি
প্রকাশিত: ১২-৮-২০২২ বিকাল ৬:২৫

স্পেনের মাদ্রিদভিত্তিক শিক্ষা এবং গবেষণা প্রতিষ্ঠান 'ওয়েবমেট্রিক্স' এর মতে সারা বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে  কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) অবস্থান ৪,৯৩৩ তম এবং বাংলাদেশের মধ্যে অবস্থান ৪১ তম। গত বছরের র‌্যাঙ্কিংয়ে বিশ্বে কুবির অবস্থান ছিল ৫,২৪৯ তম। অর্থাৎ ৩১৬ ধাপ এগিয়েছে বিশ্ববিদ্যালয়টি।
 'ওয়েবমেট্রিক্স' এর এই র‌্যাঙ্কিংয়ের মধ্যে সারাবিশ্বের প্রায় ১২ হাজার বিশ্ববিদ্যালয় নিয়ে এই তালিকা প্রকাশ করা হয়। ওয়েবমেট্রিকসের র‌্যাঙ্কিংয়ে ২০২২ সালের জরিপে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়। সারা বিশ্বের র‌্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়টির অবস্থান ১৪৬৮ তম।
এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, এটি আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য একটি আনন্দের সংবাদ, আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য বড় প্রাপ্তি।
এ র‌্যাঙ্কিং তৈরিতে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পদ্ধতি, বৈজ্ঞানিক গবেষণার প্রভাব, নতুন প্রযুক্তি উদ্ভাবন ও সম্প্রসারণ, অর্থনৈতিক প্রাসঙ্গিকতা, সাম্প্রদায়িক সন্নিবেশ অর্থাৎ সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশগত ভূমিকা বিবেচনা করে ওয়েবমেট্রিক্স।
উল্লেখ্য, ওয়েবমেট্রিক্স প্রতিবছর জানুয়ারি ও জুলাই মাসে বিশ্বের ২০০ টিরও বেশি দেশের ৩০ হাজারের বেশি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানকে বিবেচনায় নিয়ে এই র‌্যাঙ্কিং প্রকাশ করে।

এমএসএম / এমএসএম

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী