ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

নাটোরের বড়াইগ্রামে ৬ পা-বিশিষ্ট বাছুরের জন্ম


 রেজাউল করিম, বড়াই গ্রাম photo রেজাউল করিম, বড়াই গ্রাম
প্রকাশিত: ১৩-৮-২০২২ দুপুর ১২:৩৮
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ৬ পা, ৮টি দুধের বাঁট, দুটি প্রস্রাবের রাস্তাবিশিষ্ট একটি বকনা বাছুরের জন্ম হয়েছে। বাছুরটি দেখতে কৌতূহলী মানুষ ভিড় জমাচ্ছেন বড়াইগ্রাম গ্রামের দুলাল হোসেনের বাড়িতে।
 
গরুর মালিক মো. দুলাল হোসেন জানান, গত বুধবার (১০ আগস্ট) বিকেলে বাছুরটির জন্ম হয়। তিনি ৫ বছর যাবৎ একটি গাভী লালন-পালন করছেন। বুধবার সামনে চারটি পা এবং পেছনের আরো দুটি পা নিয়ে গাভিটি একটি বাচ্চা জন্ম দেয়। এছাড়া বাছুরটির আটটি দুধের বাঁট এবং দুটি প্রস্রাবের রাস্তা রয়েছে।
 
তিনি আরো জানান, শারীরিক আরো কিছু ত্রুটি লক্ষ্য করা যায়। তখন বাছুরটি উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে নেয়াহয়। সেখানে চিকিৎসক বাছুরটি দেখে কিছু প্রাথমিক চিকিৎসা দেন। বাছুরটি সুস্থ থাকলে অপারেশনের মাধ্যমে অন্য পাগুলো অপসারণ করা যেতে পারে বলে জানান চিকিৎসক।
 
এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আমীর হামজা বলেন, আমি বাছুরটি দেখে কিছু পরামর্শ দিয়েছি। এটি একটি জন্মগত ত্রুটি। শারীরিকভাবে বাছুরটি কিছুটা বড় ও সুস্থ হলে অপারেশনের মাধ্যমে অতিরিক্ত পা দুটি সরিয়ে ফেলা যাবে। তবে অপারেশন না করলেও তেমন কোনো সমস্যা হবে না।

এমএসএম / জামান

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস

গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ