ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

কুবিতে গুচ্ছ পদ্ধতির 'বি' ইউনিটের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন


ইকবাল হাসান, কুবি photo ইকবাল হাসান, কুবি
প্রকাশিত: ১৩-৮-২০২২ দুপুর ২:৪
কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ (কুবি) মোট ৪টি কেন্দ্রে গুচ্ছ পদ্ধতির 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শনিবার (১৩ আগস্ট) দুপুর ১২টা থেকে পরীক্ষা শুরু হয়ে ১টায় এ পরীক্ষা শেষ হয়।
 
কেন্দ্রগুলো ঘুরে দেখা যায়, সকল কেন্দ্রেই সুষ্ঠু ও নিয়মতান্ত্রিকভাবে পরীক্ষা নেয়া হয়েছে। কেন্দ্রগুলো হলো- কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, ক্যান্টনমেন্ট কলেজ, ক্যান্টনমেন্ট বোর্ড মাধ্যমিক উচ্চ বিদ্যালয় এবং সরকারি টিচার্স ট্রেনিং কলেজ।
 
নুসরাত জাহান লিজা নামে এক পরীক্ষার্থী বলেন, পরীক্ষার পরিবেশ ঠিক ছিল। কোনো সমস্যা হয়নি। সিলেবাস অনুযায়ী প্রশ্ন হয়েছে, স্টান্ডার্ড ছিল।
 
মোহাম্মদ জিলানী নামে এক পরীক্ষার্থী বলেন, পরীক্ষার হলে কোনো সমস্যা হয়নি। প্রশ্নও ঠিকঠাক ছিল। তবে সাধারণের প্রশ্ন তুলনামূলক কঠিন ছিল, তবে মানসম্মত ছিল।
 
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএফএম আবদুল মঈন বলেন, আমি সবগুলো হল পরিদর্শন করেছি। শিক্ষার্থীদের কোনো সমস্যা যেন না হয় সে বিষয়ে সব ধরনের ব্যবস্থাই ছিল। সর্বোপরি সুষ্ঠুভাবে আজকের পরীক্ষা সম্পন্ন হয়েছে।
 
কুবির 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক কলা অনুষদের ডিন অধ্যাপক এনএম রবিউল আউয়াল চৌধুরী বলেন, আমাদের সকল ধরনের প্রস্তুতি নেয়া ছিল। তাই কোনো সমস্যা হয়নি। সবগুলো কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার ছিল। সব মিলিয়ে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে। কোনো কেন্দ্র থেকে কোনো ধরনের অভিযোগ আসেনি।

এমএসএম / জামান

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী