ঢাকা শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

মাদারীপুরে বেদেপল্লীর শিশুকে ধর্ষণের চেষ্টা


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ১৩-৮-২০২২ দুপুর ২:৫১
মাদারীপুরের কালকিনিতে বেদেপল্লীর ৮ বছরের একটি মেয়েশিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করেছে ভুক্তভোগী পরিবার। আজ শনিবার (১৩ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করেছে থানা পুলিশ। 
 
পুলিশ, ভূক্তভোগী পরিবার ও এলাকা সূত্রে জানা গেছে, উপজেলার কয়ারিয়া ইউনিয়নের পূর্বচর কয়ারিয়া গ্রামের কাসেম সরদারের ছেলে মো. ওয়ারেজ সরদার দীর্ঘদিন যাবৎ কয়ারিয়া লঞ্চঘাট বাজারে ব্যবসা পরিচালনা করে আসছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় লম্পট ব্যবসায়ী ওয়ারেজের দোকানে বিস্কুট কিনতে যান ওই বেদে সম্প্রদায়ের শিশুসন্তান। পরে তাকে মুখ চেপে ধরে দোকানের ভেতরে নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। শিশুটির ডাক-চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে লম্পট ওয়ারেজ পালিয়ে যায়। এ ঘটনায় ওই শিশুর খালা বাদী হয়ে লম্পট ওয়ারেজকে আসামি করে কালকিনি থানায় একটি মামলা দায়ের করেছেন। 
 
মামলার বাদী ওই শিশুর খালা বলেন, লম্পট ওয়ারেজকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছি। তাই আমাদের এখন এই এলাকা ছাড়ার জন্য হুমকি দিয়ে আসছে আসামি ও তার লোকজন। আমরা ওর ফাঁসি চাই।
 
অভিযুক্ত ওয়ারেজের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।
 
এ ব্যাপারে কালকিনি থানার ওসি মো. শামীম হোসেন বলেন, বেদে সম্প্রদায়ের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় মামলা হয়েছে। আসামিকে গ্রেফতারের জোর চেষ্টা চলছে।

এমএসএম / জামান

বাগেরহাটে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উযযাপিত

হাটহাজারীতে বন কর্মকর্তা লুৎফর রহমানের মর্মান্তিক মৃত্যু

ওসি'রতন সেখের নেতৃত্বে আলোচিত হ্যান্ডক্যাপ নিয়ে পালিয়ে যাওয়া আসামিকে ২৪ ঘন্টার ভিতরে আটক করেছে পুলিশ

উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি,সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ- কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন

মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ, আহত ৬, আটক ১

কৃষকের মুখে হাসির ঝিলিক : ত্রিশালে বর্ষাকালীন ঝিঙ্গার বাম্পার ফলন

শেরপুরে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন

আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫

নব দিগন্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মাঝে ছাগল বিতরণ

৭ কোটি ৪২ লাখ টাকার পোর্ট রোডে সড়কের মাঝেই স্থাপনা, দায় নিচ্ছেন না কর্মকর্তারা

‎কুতুবদিয়ায় পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু