ধারালো অস্ত্রের আঘাতে কুবি শিক্ষার্থী আহত
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ১৫ ব্যাচের শিক্ষার্থী আব্বাস উদ্দীনকে স্থানীয় রবিউল ও মাইনুদ্দীন নামে দুই অটো ড্রাইভার বেধড়ক মারধর করেছে বলে অভিযোগ উঠেছে। আজ রোববার (১৪ আগস্ট) কোটবাড়ী মোড়ের সিএনজি স্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী অটো ড্রাইভার আবুল কালাম বলেন, স্টুডেন্ট মামা রবিউলের (অভিযুক্ত) অটোতে বসেছিলেন। রবিউল অটো ছাড়তে দেরি করলে তিনি অন্য অটোতো উঠে যান। রবিউল ক্ষিপ্ত হয়ে ওই মামাকে অটোতে উঠতে বাধা দেয় এবং মামাকে গালাগালি শুরু করে। একপর্যায়ে স্টুডেন্ট মামাকে ধারালো কিছু দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে।
আহত শিক্ষার্থীকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে আনা হলে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ট্রান্সফার করেন।
বিশ্ববিদ্যালয়ের সিনিয়র মেডিকেল অফিসার ডা. মাহমুদা আক্তার (মুক্তা) বলেন, তার পুরো শরীরে মালটিপল লেচারেটেড ইঞ্জুরি হয়েছে, চোখে ও বুকের দুই পাশে গুরুতর আঘাত পেয়েছে। তার চোখের আঘাতের কারণে ব্রেনেও সমস্যা হতে পারে। তবে ২৪ ঘণ্টা অবজারভেশনের আগে বলা যাচ্ছে না সে ব্রেইনে আঘাত পেয়েছে কি-না।
এ ঘটনা জানার পর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা কোটবাড়ী মোড় অবরোধ করে অপরাধীকে দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানান। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের শান্ত করেন ও দ্রুত অভিযুক্ত রবিউলকে আইনের আওতায় আনার ব্যবস্থা করবেন বলে শিক্ষার্থীদের আশ্বাস দেন।
এ বিষয়ে প্রক্টর বলেন, আমরা ইতোমধ্যে পুলিশের সাথে কথা বলেছি। যত দ্রুত সম্ভব ওকে গ্রেফতার করা হবে। প্রয়োজনে ওর বিরুদ্ধে মামলা করা হবে। নিরীহ শিক্ষার্থীর গায়ে হাত দেয়া মানে বিশ্ববিদ্যালয়ের গায়ে হাতে দেয়া। অপরাধী কেউ পাড় পাবে না।
অভিযোগের পরিপ্রেক্ষিতে কোটাবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ রিয়াজ উদ্দিন বলেন, প্রক্টর আমাদের ঘটনা জানানোমাত্রই আমরা তার ছবি সংগ্রহ করে তাকে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা করছি। যত দ্রুত সম্ভব তাকে গ্রেফতার করব।
এমএসএম / জামান
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা