উত্তর সাতকানিয়া স্বেচ্ছাসেবক লীগের কমিটি ঘোষণা
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার উত্তর সাতকানিয়া সাংগঠনিক থানা স্বেচ্ছাসেবক লীগের কমিটি ঘোষণা করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. জোবায়ের এবং সাধারণ সম্পাদক গালিব চৌধুরী। গত ৩০ জুন উত্তর সাতকানিয়া সাংগঠনিক থানা স্বেচ্ছাসেবক লীগ কমিটি সাক্ষরিত হলেও ১ জুলাই গনমাধ্যমে পাঠানো হয় এই কমিটি। ঘোষিত কমিটিতে কালিয়াইশ ইউনিয়নের তরুণ শিল্পপতি সাবেক ছাত্রলীগ নেতা এরফানুর রহমান সুমনকে সভাপতি ও সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক আবু সালেহ শানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
এ বিষয়ে নবনির্বাচিত কমিটির সভাপতি এরফানুর রহমান সুমন বলেন, আমি ছোটকাল থেকে বঙ্গবন্ধুর আদর্শে ছাত্রলীগের রাজনীতি করেছি এবং উত্তর সাতকানিয়া জাফর আহমদ কলেজ ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেছি। এখন স্বেচ্ছাসেবক লীগের সভাপতির দায়িত্বও ইনশা আল্লাহ নিষ্ঠার সাথে পালন করব।
এদিকে উত্তর সাতকানিয়া আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠিত হওয়ায় রাজনৈতিক অঙ্গনে সুবাতাস বইছে বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
এমএসএম / জামান
কালিয়াকৈরে জাতীয় যুব দিবস পালিত
বাকেরগঞ্জে নববধূকে ধর্ষণের অভিযোগ: মামলার ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২ আসামি কারাগারে
নানা আয়োজনে পানছড়ি ৩ বিজিবির ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
পটুয়াখালীতে জাতীয় যুব দিবস পালিত: ৫ লাখ টাকার যুব ঋণ বিতরণ ও বর্ণাঢ্য র্যালি
তাড়াশে জাতীয় যুব দিবস পালিত
কচাকাটা কলেজে ৪ পদে নিয়োগ বাণিজ্যের অভিযোগ: অধ্যক্ষ ও সভাপতির কুশপুত্তলিকা দাহ, মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা
সেন্টমার্টিন সংলগ্ন গভীর সমুদ্রে বোটসহ ১০ হাজার কেজি ইউরিয়া সার জব্দ: আটক ৯
শ্যামনগরে 'নক্ষত্রের অভিবাদন': বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সংবর্ধনা প্রদান
ঘিওরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত: আলোচনা সভা ও হাত ধোয়ার প্রদর্শনী
এইচএসসিতে সিলেট এমসি কলেজ থেকে মেহরাবুলের গোল্ডেন জিপিএ-৫ অর্জন
চাঁদপুরে রডবোঝাই ট্রাকসহ ৩ হাজার ৯২০ পিস ইয়াবা জব্দ: গ্রেপ্তার ২