ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

প্লাস্টিককে ‘না’ বলুন, পরিবেশ রক্ষায় এগিয়ে আসুন : রেজাউল করিম


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ৩-৭-২০২১ দুপুর ৪:২

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ এম. রেজাউল করিম চৌধুরী নগরবাসীকে প্লাস্টিক ব্যবহার থেকে বিরত থেকে প্লাস্টিককে 'না' বলার এবং পরিবেশ রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। আজ শনিবার (৩ জুলাই) আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগমুক্ত দিবস উপলক্ষে এক বিৃতিতে এ আহ্বান জানিয়ে তিনি বলেন, নালা-নর্দমা, খাল-বিল, নদী-সাগর এখন ক্ষতিকর প্লাস্টিকে সয়লাব। শহর, নগর ও গ্রামের রাস্তাঘাটসহ যত্রতত্র প্লাস্টিকের ছড়াছড়ি। এসব প্লাস্টিকের বোতল ও পলিথিন ব্যাগের বেশিরভাগই পুনঃব্যবহার, পুনঃচক্রায়ন না করে প্রাকৃতিক পরিবেশে যত্রতত্র ফেলা হচ্ছে।

তিনি ‍আরো বলেন, দেশে এভাবে ক্ষতিকর প্লাস্টিকের ব্যাগ বা পণ্যসমূহ যেখানে সেখানে ফেলে মানুষ নিজেই নিজের বিপদ ডেকে আনছে। কেননা, মানবদেহে এসব প্লাস্টিক ও এর কণাসমূহ নানারকম মারাত্মক রোগ সৃষ্টি করে। অপচনশীল এসব ক্ষতিকর প্লাস্টিক নর্দমা, ড্রেনে জমে ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি করছে। খাল, নদী ও সমুদ্রের জীববৈচিত্র্য ধ্বংস করছে। পানি, মাটি ও পরিবেশের ভয়াবহ ক্ষতি ডেকে আনছে।

তিনি বলেন, আমরা নিত্যপ্রয়োজনে প্লাস্টিক ব্যাগের পরিবর্তে পাটের বা কাপড়ের ব্যাগ ব্যবহার করলে জলাবদ্ধতা ও পরিবেশের ক্ষতি অনেকাংশে হ্রাস পাবে। আসুন সবাই প্লাস্টিক ব্যাগ বর্জন করি, পরিবেশের হুমকি রোধ করি, সুন্দর নগরী গড়ে তুলি।

এমএসএম / জামান

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান

সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার

একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই

জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন