তাড়াশে গ্রাম্য সালিশের প্রধানের হুকুমে বৃদ্ধ আহত
সিরাজগঞ্জের তাড়াশে গ্রাম্য সালিশের প্রধানদের হুকুমে এক বৃদ্ধ মারধর করা হয়েছে। এতে শারীরিক অবস্থা খারাপ হলে তাকে হাসপাতালে ভর্তি হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার তালম ইউনিয়নের নামো সিলেট গ্রামে।
জানা গেছে, ওই গ্রামের মৃত মন্তাজ আলীর ছেলে আসাদ আলী (৫০) গ্রামের প্রধান ৬নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক রাজু আহম্মেদের কাছে একই গ্রামের ইসরাফিল হোসেনের মেয়ে ইসরাত খাতুন মোহনার বিরুদ্ধে সালিশের আরজি জানালে গ্রাম্য প্রধানগণ শুক্রবার (২ জুলাই) বিকেলে ওই গ্রামের গোলাম রাব্বানীর বাড়িতে সালিশে বসেন। সালিশে উভয়পক্ষের জিজ্ঞাসাবাদ শোনা হলে রায়ের পূর্ব মুহূর্তে ইসরাত খাতুন মোহনার ছোট ভাই দুলাল হোসেন প্রধানদের নিকট তার বোনের ব্যাপারে কথা বলতে চাইলে প্রধান রাজু আহম্মেদ হুকুম দিয়ে দুলাল হোসেনকে মারতে বলেন। এ সময় দুলাল দৌড়ে পালিয়ে যায়। তখন আসাদ আলী (৫০), পিতা মৃত মন্তাজ আলী, সাত্তার আলী, পিতা মৃত খাজী পাগলা, নুরুল ইসলাম (২৫), পিতা সাত্তার আলী, শাহিন রহমান (৩৫), পিতা আকবর আলী, মোন্নাফ হোসেন (২৫), পিতা আসাদ আলী, হাশেম ও হোসেনসহ একটি দল তার পিতা বৃদ্ধ ইসরাফিল হোসেনকে (৭০) মারপিট করে আহত করে। বাবার চিৎকারে মেয়ে ইসরাত খাতুন মোহনা কাছে এলে প্রধানগণ তাকেও হেনস্তা করেন। মেয়ে বাবার অবস্থা খারাপ হতে দেখে তাকে নিয়ে তাড়াশ সদর হাসপাতালে এনে ভর্তি করেন। বর্তমানে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন। এ বিষয়ে তাড়াশ থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে। প্রধানগণের মধ্যে উপস্থিত ছিলেন- মোর্তজা হোসেন, আমিনুল ইসলাম, আব্দুল মতিন, রফিজ উদ্দিন, সাইদুল মুহুরিসহ অনেকে।
তালম ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সদস্য হাবিবুর রহমান হিরণ বলেন, সালিশে আমি উপস্থিত ছিলাম। শান্তিপূর্ণভাবেই সালিশ চলছিল। হঠাৎ করে তর্কবিতর্ক করতে গিয়ে হাতাহাতি হয়। আমি এ হট্টগোল থামানোর চেষ্টা করেছি। দু-একজন বৃদ্ধ মানুষটিকে মারার কারণে তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। উভয়পক্ষকেই মীমাংসা করার চেষ্টা করছি।
এ ব্যাপারে তারাশ থানার অফিসার ইনচার্জ ফজলে আশিক বলেন, অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / জামান
ধামইরহাটে বিশ্ব হাতধোয়া দিবস পালিত
বাগেরহাটে কিশোরের মৃতদেহ উদ্ধার, মাথায় আঘাতের চিহ্ন
ধামরাইয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
ভোলায় গৃহবধূকে নির্যাতন ও শাশুড়ির দোকানে অগ্নিসংযোগ, ১০ লাখ টাকা ক্ষতি, থানায় লিখিত অভিযোগ
রাজস্থলীতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান গড়তে প্রশিক্ষণার্থী বাছাই
সীমান্তে পাচার ও পাহাড়ে অপরাধ দমনে সেনা চৌকি হচ্ছে: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী
ধুনটে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পত্নীতলায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
রাণীশংকৈলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা: মাদক ও চুরি প্রতিরোধে কঠোর পদক্ষেপের দাবি
কুমিল্লায় ২৪ কেজি গাঁজাসহ দুইজন আটক, জব্দ প্রাইভেট কার
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সার্বিক নিরাপত্তায় প্রস্তুত এসআরবি-১৩: প্রেস ব্রিফিং
টেকনাফে পিস্তল-গুলিসহ ৪ জন গ্রেপ্তার, জব্দ নোহা গাড়ি