গলাচিপায় জাতীয় শোক দিবস পালিত
পটুয়াখালীর গলাচিপায় যথাযথ মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সর্বকালের সর্ব শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থাপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে। সোমবার (১৫ আগস্ট) উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা প্রশাসন চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়।
উপজেলা প্রশাসন, পুলিশ বাহিনী, রাজনৈতি সংগঠন, সামাজিক সংগঠন, উপজেলা কৃষি অধিদপ্তর, গলাচিপা সরকারি ডিগ্রী কলেজ, মহিলা ডিগ্রী কলেজ, পল্লী বিদ্যুৎ ও প্রেস ক্লাব যথাযথ সম্মানে শ্রদ্ধা জানায়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা মসজিদ, মন্দিরে দোয়া মোনাজাত ও প্রার্থনা মধ্যদিয়ে দিবসটি পালিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার প্রধান। বক্তব্য রাখেন- পটুয়াখালী-৩, গলাচিপা-দশমিনা জাতীয় সংসদ সদস্য এস এম শাহজাদা (এমপি)। বিশষে অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহিন শাহ। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক সন্তোষ কুমার দে, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মস্তোফা টিটো, মুক্তিযোদ্ধা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা মো. নিজাম উদ্দিন তালুকদার, পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহাবুব হাসান শিবলী, প্রেস ক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিলটন, গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যলয়ের প্রধান শিক্ষক মো.নিজাম উদ্দিন প্রমুখ।
পরে যুব উন্নয়ন অধিদপ্তর প্রশিক্ষিত ১১ জন যুবক যুবতীর মাঝে চার লাখ নব্বাই হাজার টাকার চেক প্রদান করা হয়। অপর দিকে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে সকাল ৮টায় অর্ধনিমিত জাতীয় পতাকা উত্তোরণ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ ও কালো পতাকা হাতে র্যালি মিছিল। পরে আওয়ামী লীগ কার্যলয়ের সামনে উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, মহিলা লীগ, কৃষক লীগ, যুবলীগ, ছাত্র লীগ, যুমৎস্যজীবী লীগ, শ্রমিক লীগ, সেচ্ছা সেবক লীগ সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিতিতে গরিব অসহায় দুস্ত মানুষের মাঝে উন্নত মানের খাবার বিতরণ করেন।
এমএসএম / জামান
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার
মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার
তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয় অস্ত্র সহ তিন ডাকাত আটক
উদ্বোধনের সাড়ে চার বছর পরও বন্ধ হাটহাজারী ট্রমা সেন্টার
নালিতাবাড়ীতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে উলিপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা
ত্রিশালের পাঁচ স্কুলে নাটকের মাধ্যমে পাঠদান জাককানইবির শিক্ষার্থীদের