ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

আগামী বছর নতুন শিক্ষাক্রমে সপ্তাহ হবে পাঁচদিন: শিক্ষামন্ত্রী


চাঁদপুর প্রতিনিধি photo চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫-৮-২০২২ বিকাল ৫:৫৮

বিশ্বব্যাপী জ্বালানি সংকট ও বিদ্যুৎ সাশ্রয় করার জন্য আগামী বছর নতুন শিক্ষাক্রমে সপ্তাহ পাঁচদিনে হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি।তিনি১৫ আগষ্ট সোমবার দুপুরে চাঁদপুর সফরে আসলে সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।তিনি বলেন, বিদ্যুৎ সাশ্রয়ের জন্য যেসব উদ্যোগ নেয়া হয়েছে, সেখানে যদি আমরা এখন থেকেই শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাসগুলো ৫দিন করি তাহলে একদিন সাশ্রয়ের সুযোগ পাব।

অর্থাৎ শহরে একদিন শিক্ষার্থীদের স্কুলে আনা-নেয়ার জন্য যে পরিমান যানবাহন চলে সেটার সাশ্রয় হবে। তবে এখনো এই বিষয়ে সিদ্ধান্ত হয়নি, সিদ্ধান্ত নিতে যাচ্ছি। তবে আমরা যে ৫দিনের মধ্যে ক্লাসগুলো পুনর্বিন্যাস করতে চাই, যাতে করে শিক্ষার্থীদের কোন ধরণের কোন সমস্যা না হয়। এছাড়া করোনাকালীন সময়ে যে
শিখন ঘাটতি হয়েছে, সেটি পুরনের জন্য পরিকল্পনা চূড়ান্ত হয়েছে। এসময় অতিরিক্ত পুলিশ সুপার সুদিপ্ত রায়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বশির আহমেদ,
মেয়র মো. জিল্লুর রহমান উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধুর জীবন ও কীর্তির উপর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।

এমএসএম / এমএসএম

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস