আনোয়ারায় দোকানপাট খোলা রাখায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিযান
সরকারের ঘোষিত সাত দিনের লকডাউনের তৃতীয় দিনে চট্টগ্রামের আনোয়ারায় দোকানপাট খোলা রাখায় জরিমানা আদায় করেছে প্রশাসন। শনিবার (৩ জুলাই) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরীর নেতৃত্বে উপজেলার চাতরী চৌমুহনী বাজার ও বটতলী রুস্তমহাট বাজারসহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় হোটেল, কাপড়ের দোকান, জুতার দোকান ও পথচারীদের ১২টি মামলায় ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বিনা কারণে বাইরে ঘোরাফেরা করা লোকদের সতর্ক করা হয়।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরী বলেন, লকডাউনের মধ্যে হোটেল খোলা রেখে খাবার বিক্রির অভিযোগে দুটি হোটেল, মার্কেটে কয়েকটি দোকান খোলা রাখা ও বিনা কারণে বাইরে ঘোরাফেরা করায় কয়েকজন পথচারীসহ ১২ মামলায় মোট ১৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়৷পাশাপাশি লোকজনকে লকডাউন মেনে চলার জন্য সতর্ক করা হয়।
এমএসএম / জামান
টেকনাফে সিএনজি অটোরিকশাসহ সাড়ে তিন কোটি টাকার ৭০ হাজার ইয়াবা জব্দ
চাঁদপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার
সাভারে শ্রমিক অসন্তোষ: ২৬৪ পোশাক কারখানায় ছুটি
সাভারে শ্রমিক অসন্তোষ: ২৬৪ পোশাক কারখানায় ছুটি
সিলেটে পৃথক অভিযানে দুই আসামি গ্রেপ্তার
পত্নীতলায় জাতীয় যুব দিবস পালিত
ধামরাইয়ে বাক্প্রতিবন্ধীর বসতবাড়িতে দুর্বৃত্তদের আগুন
চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি
নেত্রকোণায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল এর উদ্যোগে সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে মানববন্ধন
চৌগাছায় গাছি সমাবেশ ও খেজুরের চারা বিতরণ: কৃষকদের সুবিধার্থে নির্মিত হবে মিনি কোল্ড স্টোরেজ
ধুনটে বিস্ফোরক মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা সজিব গ্রেপ্তার
রাজশাহীতে মানিক পশারীর জানাজা-দাফনে বাধার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
রাসিকে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে কম্পিউটার, সেলাই মেশিন ও বিজনেস কার্ট বিতরণ
Link Copied