ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

গলাচিপায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা উদ্বোধন


মোস্তফা কামাল খান (গলাচিপা) photo মোস্তফা কামাল খান (গলাচিপা)
প্রকাশিত: ১৬-৮-২০২২ দুপুর ৩:২৮

পটুয়াখালীর গলাচিপায় শ্রীগুরু সংঘের আয়োজনে পরোপকার ব্রত পালন ও ধর্মীয় বিবেচনায় মুক্তিযোদ্ধা সংসদ ভবনে মঙ্গলবার (১৬ আগস্ট) সকাল ১০টায় পটুয়াখালী-৩ আসনের জনপ্রিয় নেতা সাংসদ এসএম শাহজাদা (এমপি) প্রধান অতিথি হিসেবে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবার উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান মু. শাহিন শাহ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক সন্তোষ কুমার দে, উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী আবদুল মমিন, গলাচিপা থানার অফিসার ইনচার্জ এমআর শওকত আনোয়ার ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো, গলাচিপা পৌরসভার মেয়র আহসানুল হক তুহিন, বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা কাশিনাথ দত্ত, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মজিবুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক সরদার মো. শাহ আলম, শ্রীগুরু সংঘের যুগ্ম-সাধারণ সম্পাদক কেন্দ্রীয় আশ্রম কাউখালী অ্যাড. কমল দত্ত, প্রচার সম্পাদক বাবু ভক্ত কর্মকার।

চক্ষু চিকিৎসার উদ্ধোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অসীম কর্মকার, সভাপতি শ্রীগুরু সংঙ্ঘ গলাচিপা শাখা। সার্বিক সহযোগিতায় ছিলেন গলাচিপা উপজেলা শ্রীগুরু সংঘের সাধারণ সম্পাদক নির্মল কর্মকার।

এছাড়াও অতিথি হিসেবে ছিলেন- প্রেসক্লাবের সভাপতি মু. খালিদ হোসেন মিলটন, বণিক সমিতির সাধারণ সম্পাদক তাপস দত্ত, ধ্রুব লাল বণিকসহ সংগঠনের নেতৃবৃন্দ।

চক্ষু চিকিৎসার সহযোগিতায় ছিল ইস্পাহানী ইসলামিক চক্ষু ইনিস্টিটিউট হাসপাতাল বরিশাল। অভিজ্ঞ চক্ষু চিকিৎসক দ্বারা উপজেলার শত শত চক্ষুরোগী চিকিৎসা সেবা, চোখের ছানিপড়া বিষয়ে সেবা গ্রহণ করেন।

শ্রীগুরু সংঘের আয়োজনে দেশের বিভিন্ন এলাকায় এ যাবৎ ১০১টি চুক্ষু চিকিৎসা ক্যাম্প করা হয়েছে বলে কর্তৃপক্ষ জানায়।

এমএসএম / জামান

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার

তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয় অস্ত্র সহ তিন ডাকাত আটক

উদ্বোধনের সাড়ে চার বছর পরও বন্ধ হাটহাজারী ট্রমা সেন্টার

নালিতাবাড়ীতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে উলিপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা

ত্রিশালের পাঁচ স্কুলে নাটকের মাধ্যমে পাঠদান জাককানইবির শিক্ষার্থীদের‎

সাভা‌রের রাজফুলবাড়ীয়া ভূমি অফিস ঘুষ বাণিজ্য, অনিয়ম ও দুর্নীতির আখড়া