ঢাকা বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

সাতক্ষীরার চাঞ্চল্যকর তাজকিয়া হত্যা মামলার আসামি গ্রেপ্তার


এস কে কামরুল হাসান, সাতক্ষীরা photo এস কে কামরুল হাসান, সাতক্ষীরা
প্রকাশিত: ১৬-৮-২০২২ দুপুর ৪:২৮

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় চাঞ্চল্যকর তাজকিয়া হত্যা মামলার প্রধান আসামি সাহেব আলীকে (৩০) গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার (১৫ আগস্ট) ভোর ৪টার দিকে ঢাকার সাভার মডেল থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাহেব আলী শ্যামনগর উপজেলার সোলেমান খাঁর ছেলে। মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুরে র‌্যাব-৬ (সিপিসি-১) কার্যালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।

র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. ইশতিয়াক হোসাইন বলেন, পূর্বশত্রুতার জের ধরে গত ২৪ জুলাই সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সোরা গ্রামের তাজকিয়া খাতুনকে কুপিয়ে হত্যা করে সাহেব আলীসহ কয়েকজন। ওই ঘটনায় নিহতের ভাই আব্দুল্লাহ বাবু বাদী হয়ে শ্যামনগর থানায় ১০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৬-৭ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে প্রচারের পর জনমনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। সংঘটিত হত্যার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার লক্ষ্যে র‌্যাব-৬-এর একটি অভিযানিক দল গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং আসামিদের গ্রেপ্তারের উদ্দেশ্যে অভিযান অব্যহত রাখে।

এর একপর্যায়ে ১৫ আগস্ট ভোররাতে র‌্যাব-৬ ও র‌্যাব-৪-এর একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, চাঞ্চল্যকর তাজকিয়া হত্যা মামলার প্রধান আসামি ঢাকার সাভার মডেল থানা এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক র‌্যাবের একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় সাভার মডেল থানার রাজফুলবাড়িয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

এমএসএম / জামান

মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু

মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ

চাঁদপুরে ক্রীড়া প্রতিযোগিতার নামে ২ লাখ ২০ হাজার টাকা চাঁদা আদায়!

রাজশাহীতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু

কম দামে ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইলে চক্রের আরও ৪ সদস্য গ্রেপ্তার

জিয়ানগরে জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবা ও লক্ষাধিক টাকা সহ নাবিক গ্রেফতার

বাগেরহাটের মোংলায় পলাতক থাকা ধর্ষন মামলার আসামী ভুয়া র‌্যাব কর্মকর্তা পারভেজ ব্যাপারী গ্রেফতার

মান্দায় মাদক ও কিশোর অপরাধ দমনে পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভারত হাসিনাকে ফেরত দিলে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে: শামা ওবায়েদ

স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থী শিয়ামের

ফায়ার এক্সটিংগুইশার রিফিলের নামে নকল স্টিকার লাগিয়ে প্রতারণা, অভিযোগ ফায়ার কর্মকর্তার বিরুদ্ধে

মেহেরপুরে নারী উদ্যোক্তাদের দক্ষতা ও আর্থিক সাক্ষরতা বৃদ্ধিতে কর্মশালা