নগরীতে চাঁদাবাজির সময় কনস্টেবলকে গণপিটুনি
রাজশাহীতে চাঁদাবাজি করার সময় পুলিশের এক কনস্টেবলকে হাতেনাতে ধরে গণপিটুনি দিয়েছেন এলাকাবাসী। এ সময় ক্ষুব্ধ জনতার কাছ থেকে পুলিশের ওই সদস্যকে উদ্ধার করে থানায় সোপর্দ করেন সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর। গত সোমবার (১৫ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে মহানগরীর হেতেমখাঁ এলাকায় এ ঘটনা ঘটে।
গণপিটুনির শিকার ওই পুলিশ সদস্যের নাম মিজানুর রহমান। তিনি রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) বায়া ফাঁড়িতে কর্মরত।
রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ১১নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম তজু অভিযুক্ত পুলিশ কনস্টেবল মিজানুর রহমানের পরিচয় নিশ্চিত করেছেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, মহানগরীর হেতেমখাঁ সবজিপাড়ায় একটি ছাত্রাবাসের এক ছাত্রকে ইয়াবা দিয়ে ফাঁসিয়ে দেয়ার ভয় দেখিয়ে গত রোববার টাকা দাবি করেন কনস্টেবল মিজানুর রহমান। এ সময় তিনি ওই ছাত্রের কাছ থেকে ৬ হাজার টাকা আদায় করেন এবং আরো ১০ হাজার টাকা দাবি করেন।
কাউন্সিলর রবিউল ইসলাম তজু জানান, গতকাল রাতে হেতেমখাঁ সবজিপাড়ায় তার কার্যালয়ের সামনে কনস্টেবল মিজানুর রহমান চাঁদাবাজি করতে এলে এলাকাবাসী তাকে হাতেনাতে ধরে গণপিটুনি দেন। এ সময় তিনি নিজে এলাকাবাসীর কাছ থেকে সাদা পোশাকে থাকা কনস্টেবল মিজানুর রহমানকে উদ্ধার করে বোয়ালিয়া থানা পুলিশের হাতে সোপর্দ করেন।
এ ব্যাপারে বোয়ালিয়া মডেল থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, পুলিশ কনস্টেবল মিজানুর রহমান অন্য এলাকা থেকে এসে অপকর্ম করেছেন। তার বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এ কারণে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাকে পুলিশ লাইনসে ক্লোজ করা হয়েছে।
এমএসএম / জামান
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
Link Copied