ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

মানিকগঞ্জে রোভার স্কাউট সদস্যদের সচেতনমূলক প্রচারণা ও মাস্ক বিতরণ


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ৩-৭-২০২১ বিকাল ৫:৫৪
করোনা সংক্রামণ প্রতিরোধে মানুষকে সচেতন করতে সকাল থেকে দুপুর পর্যন্ত রাস্তায় কাজ করে যাচ্ছেন মানিকগঞ্জের রোভার স্কাউটের সদস্যরা। লকডাউনের প্রথম দিন থেকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মনিরুমাজ্জান ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাসুদ রানার সমন্বয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে জনসচেতনামুলক প্রচারণা চালিয়ে যাচ্ছেন রোভার স্কাউটের এসব সদস্য। তাদের প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত শহরের ৪টি গুরুত্বপূর্ণ পয়েন্টে কাজ করতে দেখা যায়।
 
সরেজমিন দেখা যায়, শনিবার (৩ জুলাই) সামিউল হক সাকিবের নেতৃত্বে একটি টিমে রোভার স্কাউটের চারজন সদস্য শহরের বিজয় মেলা মাঠের সামনে দায়িত্ব পালন করছেন। এ সময় তারা  মাস্ক ছাড়া লোকজনকে স্বাস্থ্যবিধি মানার বিষয়ে সচেতন করছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের বিনামূল্যে মাস্ক পরিয়ে দিচ্ছেন। এভাবে শহরের বেউথা মোড়ে অনামিকা অনু, দুধ বাজার এলাকায় চয়ন সাহা, বাসস্ট্যান্ড এলাকায় মো. সেলিমের নেতৃত্বে চারজন রোভার স্কাউট সদস্যকে কাজ করতে দেখা যায়।
 
রোভার স্কাউট সদস্য সামিউল হক সাকিব বলেন, লকডাউনে সাধারণ মানুষ অপ্রয়োজনে যেন ঘর থেকে বের না হয় তার জন্য আমরা জনগণকে সচেতন করছি। যারা মাস্ক পরছেন না তাদের মাস্ক পরতে উৎসাহিত করছি।

এমএসএম / জামান

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ